১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি
যুক্তরাষ্ট্র ও কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে

মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র “রইদ’

মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র “রইদ’

বাংলাদেশে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’। জুন মাসের শেষ সপ্তাহ থেকে বায়োস্কপ ফিল্মসের পরিবেশনায় ছবিটি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে প্রদর্শিত হবে। ‘হাওয়া’র ব্যাপক সাফল্যের পর দীর্ঘ বিরতি শেষে নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিবেশক হিসেবে পরিচিত বায়োস্কপ ফিল্মসের এটি ৫৫তম পরিবেশনা। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ উল্লেখ করেন, গত কয়েক বছরে প্রবাসী দর্শকদের মধ্যে বাংলা চলচ্চিত্রের জন্য একটি শক্ত দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, বায়োস্কপ ফিল্মস ‘রইদ’কে তাদের ৫৫তম পরিবেশনা হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরছে এবং ছবিটিকে অস্কার কোয়ালিফাইং রাউন্ডে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণের চেষ্টা করছে।- প্রেস বিজ্ঞপ্তি অনুসারে