গত ১৫ আগষ্ট শনিবার নিউইয়র্কে কুইন্সের নয়নাভিরাম রেইনি পার্কের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে বসবাসরত নারায়ণগঞ্জবাসীদর সংগঠন “ হ্রদয়ে নারায়ণগঞ্জ ইনক’র বার্ষিক বনভোজন।

নিউইয়র্কপ্রবাসী নারায়ণগঞ্জবাসী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় মিলনমেলায়। দিনব্যাপী আয়োজনে ছিল আড্ডা, খাওয়া দাওয়া, খেলাধুলা, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, বিনোদন এবং র্যাফেল ড্রসহ নানা আয়োজন।

বনভোজনে অংশ নেন নিউইয়র্কে বসবাসরত নারায়ণগঞ্জেসহ অন্যান্য জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিন পর স্বজন, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে বনভোজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেকেই বনভোজনে অংশ নেন এবং দিনটি আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোবানা চেয়ারম্যান, বাংলাদেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং নিউইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী সারওয়ার খান বাবু।

হৃদয়ে নারায়ণগঞ্জ ইনকের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ও আহবায়ক হামিদ মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বনভোজনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান সমন্বয়ক আবদুল আল মাহমুদ, অতিরিক্ত প্রধান সমন্বয়ক আনোয়ার আলী মিয়া, সমন্বয়ক শাহজাহান বাবুল এবং সদস্য-সচিব মোহাম্মদ হোসেন আজাদসহ আয়োজক কমিটির সদস্যরা বনভোজনে বিভিন্ন দায়িত্ব পালন করেন।


এবারের বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে ছিল নিউইয়র্ক-ঢাকা বিমান টিকিট। দ্বিতীয় পুরস্কার ছিল ৫৬ ইঞ্চি টেলিভিশন, তৃতীয় পুরস্কার আইফোন এবং চতুর্থ পুরস্কার ল্যাপটপ। এছাড়া ডিনার সেট, ফ্যানসহ আরও বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কারে ছিল ।

বনভোজনের আয়োজকেরা জানান, প্রবাসে বসবাস করলেও নারায়ণগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা এবং নতুন প্রজন্মের সঙ্গে নিজেদের শিকড় ও সংস্কৃতির সংযোগ তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

বনভোজনের মাধ্যমে বাংলাদেশীদের মধ্যে সৌহাদ্য ও সম্প্রীতি আরও শক্তিশালী হয়েছে।















