১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২(KW Landmark-।। ) এর বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২(KW Landmark-।। ) এর বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

নিউইয়র্কে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২ (KW Landmark-।। ) এর ঈদ পুনর্মিলনী উৎসব। জ্যাকসন হাইটসের ৭৫-৩৫ ৩১ এভিনিউ ,স্যুইট # ২০২ এর কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ (KW Landmark-।। ) অফিস মিলনায়তনে গত ২ জুন মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জমকালো সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন, কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ (KW Landmark-।। ) রিয়েলটর, কর্মকর্তা, প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এএলসি মেম্বার মোহম্মদ কে আহমেদ (জসিম ) এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ (KW Landmark-।। ) এর কর্ণধার রন ফেরাররা, টিম লিডার মারিয়া গালিস্টিও ও ম্যানেজার সুজি সরিক। এসময় কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ (KW Landmark-।। ) কর্মকর্তা, রিয়েলটর, প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

রিয়েলটর মাসুদ সিরাজী, মোহাম্মদ কে রহমান ও নূরুজ্জামান সরদারসহ কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ (KW Landmark-।। ) এর অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ (KW Landmark-।। ) ওনার রন ফেরাররা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আবাসন শিল্পে তাদের কোম্পানীর অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশি-আমেরিকান রিয়েলটরদের কাজের প্রশংসা করে বর্তমান প্রতিযোগিতামূলক মার্কেটে সফলভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্যে তার কোম্পানীর পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আবাসন ব্যবসায়ীদের সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। – জলি আহমেদ প্রেরিত