২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন সাজে চালু হলো জ্যামাইকার ঘরোয়ার রেষ্টুরেন্ট

নিউইয়র্ক সিটির কুইন্সের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার সুপরিচিত ‘ঘরোয়া’ রেষ্টুরেন্ট নতুন সাজে চালু হলো। ১৬৮-৪১ হিলাসাইড এভিনিউতে প্রতিষ্ঠিত জ্যামাইকার পুরো রেষ্টুরেন্ট ঘরোয়া। দীর্ঘ প্রায় সাড়ে চার মাস পর নতুন আঙ্গীকে নতুন সাজে রেষ্টুরেন্টটি গেলো ঈদুল ফিতরের চাঁদ রাতের আগের দিন ১৮ মার্চ, বুধবার চালু হয়। এদিন সন্ধ্যায় রেষ্টুরেন্টটির ক্রেতা আর শুভাকাঙ্খীদের মিষ্টি মুখ করিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটির নতুন যাত্রা শুরু হয়। সাথে ছিলো চা।

‘ঘরোয়া’ রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী আব্দুল কদ্দুস জানান, জ্যমাইকা তথা নিউইয়র্ক সিটির অন্যতম পুরনো রেষ্টুরেন্ট ‘ঘরোয়া’ রেষ্টুরেন্ট। মুখরোচক খবার আর সেবা দিয়ে রেষ্টুরেন্ট তার সুনাম অর্জন করেছে। অতি সম্প্রতি ক্রেতাদের চাহিদার পাশাপাশি পরিবেশ আর রুচির কলা ভেবে আমরা নতুন সাজে রেষ্টুরেন্ট সাজানোর সিদ্ধান্ত নেই। এজন্য প্রায় সাড়ে চার মাস রেষ্টুরেন্টটি বন্ধ রেখে আধুনিক সাজে ‘ডেকোরেশন’ করা হয়েছে। তিনি বলেন, আশা করি আমাদের ক্রেতারা নতুন সাজে রেষ্টুরেন্টটি পছন্দ করবেন এবং মনোরম পরিবেশে পরিবার-পরিজন আর বন্ধু-বান্ধবদের নিয়ে পছন্দের মুখরোচক খাবার উপভোগ করতে পারবেন।

আব্দুল কদ্দুস জানান, জানান, চা-সিঙ্গারা-সমচা থেকে শুরু করে ভাত-মাছ, পোলাও-বিরিয়ানী-মাংস সহ যেকোন ধরনের খবার পাওয়া যাবে ‘ঘরোয়া’ রেষ্টুরেন্টে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। আগের মতোই থাকছে ‘টু গো’। ইতিমধ্যেই পিকনিক-এর অর্ডও নেয়া শুরু হয়েছে। নিজস্ব পরিবহনে গরম গরম খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে। আর পুরো গ্রীস্মকালে সকাল ৯টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত খোলা রাখা হবে বলেও জানান তিনি। -খবর ইউএনএ।