১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

সংগঠনের সাবেক সভাপতি মরহুম আব্দুল বাছিত স্মরণে জালালাবাদ এসোসিয়েশনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংগঠনের সাবেক সভাপতি মরহুম আব্দুল বাছিত স্মরণে জালালাবাদ এসোসিয়েশনের দোয়া মাহফিল অনুষ্ঠিত Screenshot

সদ্য প্রয়াত জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ১ম নির্বাচিত সভাপতি আব্দুল বাছিত’র স্মরণে এক দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র এস্টোরিয়াস্থ নিজস্ব ভবনে মাহফিলটি অনুষ্ঠিত হলো ৭ জুন রোববার। মাগরিব নামাজের পর আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় জালালাবাদবাসীসহ কম্যুনিটির গণমান্য ব্যক্তিবর্গ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। মোনাজাত পরিচালনা করেছেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।

বিশেষ এই মাহফিলে সভাপতিত্ব করেছেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ।

 

সংগঠনের সাবেক প্রেসিডেন্টের স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নিয়েছেন উপস্থিত ব্যক্তিবর্গ। শুভানুধ্যায়ীরা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, নেতৃত্বগুণ ও সমাজসেবাম‚লক কর্মকাÐের স্মৃতিচারণ করেন। আলোচনা করেছেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রবীণ মুরুব্বি সৈয়দ শওকত আলী, সাবেক সভাপতি এম এ কাইয়ুম, সাবেক সভাপতি শাহীন কামালি, আব্দুল মালেক খান লায়েক, আপ্তাব আলী, আল আমিন, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী, হাজী মনির আহমেদ, হাসনাত তালুকদার প্রমূখ।

বক্তব‍্য রেখেছেন মরহুম আব্দুল বাছিতের কন‍্যা শীরিন আক্তার দিবা, জামাতা কাওসার মোমিন, মরহুমের ছোট ভাই জনাব মুক্তা। শিরিন আক্তার দিবা তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। জামাতা কাওসার মোমিন পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সহ-সভাপতি মো: এ খায়ের, সাদস্যিক সম্পাদক শাহীনুল ইসলাম, দপ্তর সম্পাদক লায়েছ আহমেদ, মাসুক মিয়া, কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী প্রমুখ।

সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম বলেন,প্রয়াত আব্দুল বাছিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকসুলভ নেতাকে হারালাম। এই শ‚ন্যতা সহজে প‚রণ হওয়ার নয়। পরে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

উল্লেখ্য, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর (মাইছবাগ) নিবাসী এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর ১ম নির্বাচিত সভাপতি, গোলাপগঞ্জ এসোসিয়েশন অব আমেরিকার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন এবং বর্তমান নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির ইনকের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য প্রয়াত আব্দুল বাছিত ৮৩ বছর বয়সে গত ২৮ মে বৃহস্পতিবার ভোর ৭:২৪ মিনিটে ব্রঙ্কসের লিংকন হাসপাতালে ইন্তেকাল করেছেন। মরহুম বাছিতের মরদেহ দ্বিতীয় জানাজা শেষে শুক্রবার, ২৯ মে নিউজার্সি টটোয়া কবরস্থানে দাফন করা হয়।