জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড ডেভেলেপমেন্ট ফর বাংলাদেশ (এইচআরডিবি)। এ উপলক্ষ্যে আগামী ২ আগষ্ট রবিবার বিকাল ৬টায় জ্যামাইকা কাফিস বিল্ডিং (১৬৬-১৫, ৮৯ এভিনিউ, জ্যামাইকা) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে শহীদদের মাগফিরাত, আগতদের সুস্থতা কামনা করে দোয়া ছাড়াও থাকবে প্রামাণ্য চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে এইচআরডিবি কর্মকর্তা ছাড়াও কমিউনিটির বিভিন্ন পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হচ্ছে। শিক্ষার্থীসহ দেশের আবাল-বৃদ্ধ-বণিতা যে সংগ্রাম ২০২৪ সালের ১৬ জুলাই দেশবাসীকে আবেগে উদ্বেল করে তুলেছিল, তারই বিজয়ের দিন ‘৩৬ জুলাই’ বা ৫ আগস্ট। দ্বিতীয়বারের মতো সেসব স্মৃতি সবার সামনে এখন।
জুলাই গণঅভ্যুত্থানের এ অনুষ্ঠানে কমিউনিটির সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এইচআরডি’র অন্যতম কর্মকর্তা মাহবুবুর রহমান (৯১৭-৬৬৭-০০৭০)। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে















