৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্যাকসন হাইটসে খান’স টিউটোরিয়াল’র নতুন কার্যালয়ের শুভ যাত্রা

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বৃহৎ, পুরনো ও স্বনামধন্য টিউটোরিং সেন্টার ‘খান’স টিউটোরিয়াল’র নতুন কার্যালয়ের শুভ যাত্রা হয়েছে ২২ আগস্ট শনিবার দুপুরে। জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউর ৭৪ স্ট্রিটে পুরনো লোকেশনের পাশের ভবনের সুপরিসর ৩য় ও ৪র্থ তলায় খান’স টিউটোরিয়াল’র পথচলা শুরু হলো। তাদের পুরনো লোকেশনটি বন্ধ করা হয়েছে। নতুন লোকেশনের ঠিকানা ৩৭-২০ ৭৪ স্ট্রিট,জ্যাকসন হাইটস,নিউইয়র্ক ১১৩৭২।

উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় দুপুর ২টার পর। উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সেন্টারের দুইটি ফ্লোরই মিডিয়া-কর্মীসহ আগত অভিভাবকদের ঘুরিয়ে দেখান খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান এবং সিইও ডা. ইভান খান।

নিউইয়র্কে সামারের ছুটি শেষে সিটির স্কুল শুরু হবে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার। প্রি-কে থেকে ১২ গ্রেড পর্যন্ত প্রায় ১ মিলিয়ন শিক্ষার্থী নতুন ক্লাসে যাবে সেদিন থেকে। খান’স- এর শিক্ষার্থীরা আগাম প্রস্তুতি নিচ্ছে ন‚তন শিক্ষা বর্ষ শুরু করতে। অভিভাবকরাও সন্তানদের সাথে সাথে নিয়ে টিউটোরিং করাতে নিয়ে আসছেন সেন্টারে। খান’স টিউটোরিয়ালের প্রশিক্ষকরাও যতœ সহকারে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সহয়তা করছেন।

উল্লেখ্য, খান’স-এর ওয়েবসাইট অনুযায়ী গত ৩০ বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্ক সিটির টেস্টে তাদের টিউটোরিয়ালে প্রশিক্ষণ নিয়ে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী পারফেক্ট স্কোর করেছে। নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির জন্য প্রস্তুতি নিয়ে ৫,০০০ জনের বেশী শিক্ষার্থী ভর্তি হয়েছে।