৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউ ইয়র্কের  ব্রঙ্কসে “গোল্ডেন এজ বাংলা মেলা’ অনুষ্ঠিত

গত ২৮ জুন (রোববার) ব্রঙ্কসের বাংলা বাজার এলাকায় পার্ডি স্ট্রীটে (মেট্রোপলিটান অ্যাভিনিউ ও সেন্ট রেমন্ড এভিনিউয়ের মাঝে) এই মেলার আয়োজন করা হয়। মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ।

পথমেলায় শাহ নেওয়াজ তার বক্তব্যে বলেন, এসব মেলার মাধ্যমে মেন দেশীয় শিল্প-সংস্কুতি প্রবাসে তুলে ধরা আমাদেও দায়িত্ব, তেমনী মানুণের সেবা করাও আমাদের দায়িত্ব। হোমকেয়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শাহ নেওয়াজ গ্রæপ মানুষের সেবা দিয়ে আসছে।

উদ্বোধনী মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানু নেওয়াজ, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, এনওয়াইপিডি লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদ রহমান, আহাদ আলী সিপিএ, রিয়েলটর সালেহ উদ্দিন, ব্রোকার আকিব হোসেন, এডভোকেট রেজওয়ানা সেতু প্রমুখ।