২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

২৪ অক্টোবর শনিবার বিকেলে নিউইয়র্ক সিটির জামাইকা মুসলিম সেন্টার এর ফান্ডরেইজিং ডিনার

২৪ অক্টোবর শনিবার বিকেলে নিউইয়র্ক সিটির জামাইকা মুসলিম সেন্টার এর ফান্ডরেইজিং ডিনার

আমাদের আগামী প্রজন্মের জন্য একসাথে এগিয়ে আসার প্রত্যয়ে নিউ ইয়র্ক সিটির জ্যামাইকার অন্যতম প্রাচীন মসজিদ জামাইকা মুসলিম সেন্টার (JMC)-এর সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন করতে কমিউনিটির সকলের আন্তরিক সহযোগিতাপ্রত্যাশা করছে জামাইকা মুসলিম সেন্টার এর বোর্ড অব ট্রাস্টিজ ও নির্বাহী কমিটি।

এ অনুদান তরুণ প্রজন্ম ও কমিউনিটির জন্য একটি সুন্দর ও আপন পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে—যেখানে সবাই একসাথে শিখবে, বেড়ে উঠবে এবং ইবাদত করবে।

 

এই মহৎ উদ্যোগে সবাইকে বিশেষ “ফান্ডরেইজিং ডিনার” এ যোগ দেওয়ার সাদর আমন্ত্রণ জানিয়েছে জামাইকা মুসলিম সেন্টার এর

বোর্ড অব ট্রাস্টিজ ও নির্বাহী কমিটি।

ফান্ডরেইজিং ডিনার এর প্রয়োজনায় তথ‍্য :

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩০ মিনিট

স্থান: New York LaGuardia Airport Marriott at

102-05 Ditmars Blvd., East Elmhurst, NY 11369

অনুষ্ঠানে প্রধান বক্তা: Sheikh Usman bin Farouk, অতিথি বক্তা: Sheikh Dr. Zakir Ahmed, Imam Abu Zafar Beg ও Imam Shamsi Ali

প্রস্তাবিত অনুদান: জনপ্রতি $২৫০ অথবা চার সদস্যের পরিবারের জন্য $১,০০০।

সকলের উপস্থিতি, দোয়া ও সহযোগিতা এই প্রকল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশায় পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগ উক্ত ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠানে যোগ দেওয়া এবং এই আহ্বানটি সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে জামাইকা মুসলিম সেন্টার এর বোর্ড অব ট্রাস্টিজ ও নির্বাহী কমিটি।