১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি
জ্যামাইকায় ফোর্থ অব জুলাইয়ের আলোচনা সভায় বক্তারা

বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের সকল জাতীয় দিবস গুরুত্তের সাথে পালনের উপর গুরুত্বারোপ

বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের সকল জাতীয় দিবস গুরুত্তের সাথে পালনের উপর গুরুত্বারোপ

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশী আমেরিকান্স অব নিউইয়র্ক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের সকল জাতীয় দিবস গুরুত্তের সাথে পালনের উপর গুরুত্বারোপ দ।

তারা বলেন , বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের দেশগুলোর স্বাধীনতার সাথে আমেরিকার স্বাধীনতার মিল রয়েছে। অনেক ত্যাগ-তিতিক্ষা আর সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছে, তেমনী ২৫০ বছর আগে বৃটিশদেও কাছ থেকে আমেরিকা স্বাধীনতা লাভ করে। বক্তারা বলেন, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আর যুক্তরাষ্ট্র আমাদের দ্বিতীয় বাসস্থান হিসেবে দেশের মতোই এই দেশকে ভালবাসতে হবে, এই দেশের সকল জাতীয় দিবস গুরুত্বের সাথে পালন করা উচিৎ। কেননা, দেশটির নাগরিক হিসেবে যেশন সকল সুযোগ-সুবিধা আমরা ভোগ করছি, ঠিক তেমনি এই দেশের মানুষ হিসেবে আমাদেরকে বাংলাদেশী-আমেরিকান হতে হবে।

গত ৪ জুলাই ছিলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রব্যাপী নানা আয়োজনে এদিন ২৫০তম স্বাধীনতার বার্ষিকী পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার বক্তারা উপরোক্ত কথা বলেন।

সভাপতি বিহীন ব্যতিক্রমী এই আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভার অন্যতম আয়োজক সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারেক। সিনিয়র সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা পর্বে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে তুলে ধরে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সভার অন্যতম আয়োজক আজিজুল হক মুন্না ও সাঈদ তারেক।

সভায় সত্তুর দশকে যুক্তরাষ্ট্রে আগমনের ইতিহাস এবং জ্যামাইকা বাংলাদেশীদের ঘাঁটি হওয়ার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন জ্যামাইকার কলাম্বাস নামে পরিচিত প্রবীন প্রবাসী নাসির আলী খান পল।

সভায় আরো আলোচনায় অংশ নেন নজরুল একাডেমী ইউএসএ’র সভাপতি ও সভার অপর আয়োজক কিউ জামান, সিনিয়র সাংবাদিক মাহমুদ খান তাসের , বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফজলে রাব্বী, কবি-লেখক এবিএম সালেউদ্দীন, বঙ্গভবনের সাবেক কর্মকর্তা ও লেখক আজিজুর রহমান, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর ও সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী সাখাওয়াত হোসেন আজম, বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর কার্যকরী পরিষদের সাবেক সদস্য ওসমান চৌধুরী, জামাইকা বাংলাদেশ এসোসিয়েশন (জেবিএ)-এর সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আনিসুল কবীর জাসীর, স›দ্বীপ সোসাইটি অব ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, সোনালী এক্সচেঞ্জ ইনক জ্যাাইকা শাখার কর্মকর্তা মনিউর রহমান, মিডিয়া কর্মী রাশিদা আকতার, জ্যামাইকা থিয়েটার-এর সভাপতি শেখ হায়দার আলী, নিউজার্সী থেকে আগত অ্যাক্টিভিষ্ট একে আলম মনির প্রমুখ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সেলিনা আকতার।

সভায় কোন কোন বক্তা বলেন, বাংলাদেশ আমাদের জন্মভূমি হলেও নানা কারণে আমাদের আর স্থায়ীভাবে দেশে ফেরা হবে না। তাই আমাদেরকে আমেরিকান হয়েই এদেশে বসবাস করতে হবে। আবার কেউ কেউ বলেন, অভিবাসীদের দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশী-আমেরিকান হিসেবে বসবাস করতে হবে। সেই সাথে আমাদের সন্তানদের বাংলাদেশী শিল্প-সংস্কৃতির মধ্যেই গড়ে তুলতে হবে এবং দেশপ্রেম জাগ্রত করে সততার সাথে বসবাস করতে হবে। এই দেশের নিয়ম-কানুন মেনে চলতে হবে। সম্মিলিতভাবে গড়ে তুলতে হবে সমৃদ্ধ কমিউনিটি। সেই ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটি সহ আঞ্চলিক সংগঠনগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে বলে বক্তারা মন্তব্য করেন।

সভা শেষে যুক্তরাষ্ট্রে ২৫০তম স্বাধীনতা দিবস ও সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারেক-এর ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। উপস্থিত অতিথিদের সাথে নিয়ে তিনি কেক কাটেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। খবর ইউএনএ’র।