৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

৬ সেপ্টেম্বর নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান

৬ সেপ্টেম্বর নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান

বরাবরের মত এবারও নিউইয়র্ক সিটিতে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আগামী ৬ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের ‘নবান্ন পার্টি হলে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজক কমিটি অব নর্থ আমেরিকা ইনক’ এর উদ্যোগে এ মিলাদ মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানের আহ্বায়ক শামসুল আলম চৌধুরী এবং সদস্য সচিব মোহা. সেলিম (হারুন) সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অনুষ্ঠানে উপস্থিত থেকে মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান সফল করার অনুরোধ জানিয়েছেন।