২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

লং আইল্যান্ডের নয়নাভিরাম হ্যাকশায়া ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ-র বনভোজন অনুষ্ঠিত

লং আইল্যান্ডের নয়নাভিরাম হ্যাকশায়া ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ-র বনভোজন অনুষ্ঠিত

গত ১৯ জুলাই রোববার ২০২৬ এর বিশ্বকাপ ফুটবল ফাইনালের দিন লং আইল্যান্ডের নয়নাভিরাম হ্যাকশায়ার স্টেট পার্কে উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক বাংলাদেশীদের উপস্থিতিতে বৃহত্তর ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই উপজেলাবাসীদের সমন্বয়ে গঠিত ‘ঢাকা জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

আনন্দঘন উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী আয়োজনে অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, বিভিন্ন ধরণের খেলাধুলা, মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান, র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, আর নিউ ইয়র্কের জনপ্রিয় শেফ খলিল এর রান্না করা সুস্বাদু বাঙ্গালী খাবার পরিবেশনের মধ‍্য দিয়ে অনুষ্ঠিত হওয়া এ বনভোজন যেন ছিল ঢাকাবাসীসহ সবস্তরের বাংলাদেশীদের মিলনমেলা। বনভোজনে আরো উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জেলার আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এদিন ছিল ২০২৬ এর বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। বিশাল টিভি স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল ফাইনালের প্রতিটি শিহরণ জাগানো মুহুর্ত উপভোগ করেছেন উপস্থিত সকলে। ফাইনালে স্পেন আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

জ্যাকসন হাইটস এলাকা থেকে সুবিশাল বাসে করে এবং সদস্যদের নিজস্ব প্রাইভেট গাড়িতে এই যাত্রা সকাল দশটার পর থেকেই মিলিত হতে শুরু করে হ্যাকশায়ার স্টেট পার্কে।

ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ এর সভাপতি দুলাল বেহেদু ও সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপনসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ,কার্যকরী সদস্যবৃন্দ আগত অতিথিদের স্বাগত জানান।

এবারের ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক’র বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব শুরু হয়। বেলা ১টার পর জোহরের নামাজ শেষে। এ সময় মেলার প‍্যাভিলয়ন প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। ঢাকা জেলা এসোসিয়েশন’র সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, উপস্থিত উপদেষ্টাবৃন্দ, সংবসিনিয়র সহ সভাপতি মোহাম্মদ খায়রুল আলম, এবারের বনভোজনের আহবায়ক আমির আফতাব, প্রধান সমন্বয়কারী বিএইচ সাইফুর, সদস‍্য সচিব মোহাম্মদ আলী সবুজ, সংগঠনের াবেক উপদেষ্টা গিয়াস উদ্দিন , বনভোজন কমিটির যুগ্ম আহবায়ক দেওয়ান কাউসার, সমন্বয়কারী কবির খান, দোহার জেলা সমিতির প্রেসিডেন্ট মোস্তফা কামাল মুকুল, এবারের বনভোজন কমিটির যুগ্ম সদস্য সচিব রবিউল আলম, মোঃ সেলিম খান, খুলনা সমিতির প্রেসিডেন্ট ওয়াহিদ কাজী এলিন কুইনস বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট কাজী তোফায়েল ইসলবসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।

এবারের বনভোজনে সমবেত সকল অতিথিকে স্বাগত জানিয়ে ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু বলেন, আমাদের নিজেদের মধ্যে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করা এবং ঢাকার ঐতিহ্য তুলে ধরার অভিপ্রায়ে আমরা এ বনভোজনের আয়োজন করেছি। সেই সঙ্গে আমাদের এই আয়োজনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন‍্যন‍্য জেলার অতিথিগণ। সব মিলিয়ে আমি বলব, এ বনভোজন ঢাকাবাসীর সঙ্গে অন‍্য সবার সেতুবন্ধন হিসাবে কাজ করছে।উদ্বোধনী বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ বলেন, ঢাকা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা আমাদের সবার মাঝে মৈত্রীর সেতুবন্ধন তৈরি করাই আমাদের আজকের বনভোজন আয়োজনের উদ্দেশ্য।

পরে সবাই মিলে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। করতালির মাধ‍্যমে উচ্ছাসে ফেটে পড়েন উপস্থিত সকলে।

নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির অন্যতম প্রাচীন সংগঠন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী কুনু-ফিরোজ পরিষদের নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বক্তারা বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ঢাকা জেলাবাসীসহ কমিউনিটির বৃহৎ স্বার্থে সিনিয়র সহ সভাপতি প্রার্থী দুলাল বেহেদুকে বিজয়ী করার আহবান জানিয়েছেন।

বিশ্বকাপ ফাইনাল চলাকালীন সময়ে স্পেন ও আর্জেন্টিনার টি শাট পড়ে অনেকে ফুটবল খেলেন। বিকেলে ছিল মেয়েদের পিলো পাসিং। চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে অংশ নেন সব বয়সী মেয়েরা। আর এ দৃশ‍্যটি ছিল খুবই দৃষ্টিনন্দন।

পিলো পাসিং এর পর্ব শেষে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। সুপরিচিত শিল্পী রায়ান তাজ ও প্রমি তাজ,সেলিম ইব্রাহিমসহ কন্ঠশিল্পীদের গানের সঙ্গে নেচে গেয়ে উল্লাস করেন বনভোজনে অংশ নেয়া প্রায় সকলে।

সকালের নাস্তা, দুপুরের সুস্বাদু মধ্যাহ্ন ভোজ এবং বিকেলে পরিবেশন করা হয় ঝালমুড়ি, তরমুজ ও চা। বনভোজনের শেষ লগ্নে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে ছিল বনভোজনের উপভোগ্য ইভেন্ট র‍্যাফেল ড্র। আকর্ষণীয় স্বর্ণালঙ্কার সেট, এয়ার টিকেটসহ মোট ১৫টি ক‍্যাটাগরীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক’র নেতৃবৃন্দ।

এবারের বনভোজন আয়োজনে সার্বিক নির্দেশনায় ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা পরিষদ যার মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, উপদেষ্টা মোঃ আমানুল্লাহ আমান, শেখ সালাউদ্দিন আহমেদ খোকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাদ হোসেন,মো: গিয়াস উদ্দিন, মিশুক সেলিম,সোয়েব হোসেন খান, কাউসার আলমগীর।

সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতির স্ত্রী আছিয়া আক্তর, মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাহিনুর রহমান বিপ্লব, মোঃ সেলিম খান, সাইফুর রহমান টুটুল, এহতেশাম হায়াত।