নিয়ম মেনে সরকারি সেবা বা সহায়তা নেয়ার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা। অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন (আসো) আয়োজিত একটি অনুষ্ঠান থেকে বক্তারা বলেছেন, যে সেবার জন্য যারা যোগ্য, কেবল তারাই যথাযথ নিয়ম মেনে আবেদন করবেন। সরকারি বেনিফিট পেতে যারা প্রতারণার আশ্রয় নেন, তাদেরকে সতর্ক করে দিয়েছেন বক্তারা।

গত রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন (ASHO) তাদের কমিউনিটি কানেক্ট ইভেন্ট আয়োজন করে নিউ ইয়র্কের জ্যামাইকার তাজমহল পার্টি সেন্টারে। WholeYouNYC-এর পার্টনার হিসেবে ASHO এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক সম্পর্কিত আলোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে অনেক তথ্য লাভ করেন। Medicaid সুবিধাভোগীদের জন্য স্বাস্থ্যসেবার বাইরে থাকা সহায়তা যেমন: বাসস্থান, পরিবহন, খাদ্য কর্মসূচি এবং অন্যান্য সুবিধা কিভাবে নেওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয় এ সময়।

আয়োজনে ছিল মুক্ত আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সঙ্গীত ও নৈশভোজ। শীতের সন্ধ্যায় সবমিলিয়ে সেখানে তৈরি হয় চমৎকার একটি পরিবেশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আসো’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন ডঃ মুনিবুর রহমান খান, হেড, সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, ক্রিডমোর হাসপাতাল; মঞ্জুর কাদের, নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস-এর কর্মকর্তা; কামাল হোসেন মিঠু, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি (NYCHA) এর নেবারহুড অ্যাডমিনিস্ট্রেটর; মিনহাজ আহমেদ, শিক্ষা দপ্তরের কর্মকর্তা; এবং শাহাব উদ্দিন সাগর, সম্পাদক, সাপ্তাহিক নবযুগ। অনুষ্ঠান পরিচালনা করেন শামীম আল আমিন।

সঙ্গীত পরিবেশন করেন আলভান চৌধুরী, ক্রিস্টিনা লিপি রোজারিও, নাহিদ জাহান নিতু, রেহানা ইয়াসমিন, ইশতিয়াক আহমেদ এবং ডঃ মুনিবুর রহমান খান। কারিগরী সহায়তা দেয় The Lens New York এবং সাউন্ড ব্যবস্থাপনা করেন তানভীর শাহীন। প্রায় শ’খানেক বিশিষ্ট অতিথি এতে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে