১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

গ্লেন আইল্যান্ড পার্কের নয়নাভিরাম পরিবেশে উপভোগ্য আয়োজনে বগুড়া সোসাইটি ইউএসএ’র ‘ভুলকা ভাত’ সম্পন্ন

গ্লেন আইল্যান্ড পার্কের নয়নাভিরাম পরিবেশে উপভোগ্য আয়োজনে বগুড়া সোসাইটি ইউএসএ’র ‘ভুলকা ভাত’ সম্পন্ন

ওয়েশচেষ্টারের গ্লেন আইল্যান্ড পার্কের নয়নাভিরাম পরিবেশে, উপভোগ্য আয়োজনে গত ২ আগস্ট, রবিবার অনুষ্ঠিত হয়েছে বগুড়া সোসাইটি ইউএসএ’র বার্ষিক ‘ভুলকা ভাত’। অসংখ্য বগুড়াবাসীসহ নিউ ইয়র্কের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী এবং বাংলাদেশি কমিনিটির বিভিন্ন শ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছিলেন।

বগুড়া সোসাইটির সভাপতি মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় লাল ফিতা কেটে ভুলকা ভাত এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের ট্রাষ্টি বের্ডের সম্মানিত সদস্য আব্দুল মান্নান।

ভুলকা ভাত এ প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রিয়েলটর আদেল বিন ইমানী।বিশেষ অতিথি ছিলেন এস এস ব্রোকারেজ’র প্রেসিডেন্ট ও সিইও শ্যামল তালুকদার ও জমজম ট্রাভেলসের কর্ণধার তৌহিদ মাহবুব মুন্না। অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছিলেন বগুড়া জেলার মাদলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মন্ডল।

বনভোজন প্রাঙ্গণে সকালের নাস্তা আর দুপুরের সুস্বাদু খাবার ছিলো ভুলকা ভাত এর অন্যতম দিক। মুড়ি মাখা, তরমুজ, আর খিলি পান নিয়ে মেতে ছিল সবাই।ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগীতা, মহিলাদের মাথায় থালা আর বল রেখে ব্যালান্সিং ও পুরুষদের জন্য ছিল বল মেরে গোল করা।

খেলাখুলা পরিচালনা করেছেন একেএম আব্দুর রশিদ। এবারের ভুলকা ভাত আয়োজনের সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন সংগঠনের সাবেক সভাপতি মহব্বত আলী আকন্দ।

আহবায়কের দায়িত্বে ছিলেন গোলাম রব্বানী রাজু, সদস্য সচিবের দায়িত্বে ছিলেন নাফিউস সাদিক এবং কোষাধ্যক্ষ ছিলেন জুয়েল আহমেদ, যুগ্ন আহবায়কের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম রিপন, রাশেদ আল হেলাল রতন, মোঃ হেলাল উদ্দিন (জুনিয়র), শাপিনুর রহমান, যুগ্ন সদস্য সচিব ছিলেন মুরাদ মোরশেদ হায়দার বিপ্লব, শফিকুল ইসলাম, লিটন আলী, আপ্যায়নে ছিলেন কামরুজ্জামান লালু, রফিকুল ইসলাম রফিক, এনামুল হক, মোঃ আব্দুল মালেক।

সার্বিক সহযোগীতায় ছিলেন ট্রাষ্টি বের্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু পাইকার (বীর মুক্তিযোদ্ধা, সাইফুর রহমান ভান্ডারী (রাজ), ফারুখ হোসেন মিঠু, রোকুনুজ্জামান নয়ন, অধ্যক্ষ আজিজুল হক মুন্না, বগুড়া সোসাইটির উপদেষ্টা মো: আতোয়ারুল আলম,বগুড়া সোসাইটির সাবেক সভাপতি রাফেল তালুকদার, প্রধান সমন্বয়কারী আলী সৈয়দ টিপু (বীর মুক্তিযোদ্ধা), সমন্বয়কারী ডঃ জাকিরুল ইসলাম, মোহাম্মাদ আলী, প্রধান উপদেষ্টা টি এম আব্দুস

সালাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য একেএম আব্দুর রশিদ, শফিক দেওয়ান, মোঃ মর্তুজা আলী বুলবুল, মোঃ হাসান মামুন, মোস্তফা আলমগীর, ড.শাহজাহান (বীর মুক্তিযোদ্ধা), শফিকুল আলম জাষ্টিস, আনছার আলী শেখ,বজলুর রহমান আকন্দ, কামরুল হাসান, লিটন আলী, মোঃ আব্দুস সবুর, নাহিদ হায়দার, মোঃ জাহিদুর রহমান, আবুল কে এম আজাদ, আলমগীর হোসেন। এই আয়োজনের অন্যতম স্পনসর হিসেবে সহযোগীতা করেছে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন।

এবারের ভুলকা ভাত এ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুনিরুল ইসলাম মনির, পাবনা সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ ।

অনুষ্ঠানে র‌্যাফেল ড্র বিজয়ী ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আকর্ষনীয় সব পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল এবারের ভুলকা ভাত আয়োজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন।