২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনিয়োগকারীদের অর্থ উত্তোলনের চাপে বিটকয়েনের দরপতন

বিশ্ববাজারে গত সাতদিনে শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্যে বড় ধরনের অস্থিরতা লক্ষ করা গেছে।সোমবার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, বিটকয়েনের দাম ৬৮ হাজার ৯০০ ডলার থেকে কমে ৬৪ হাজার ৫০০ ডলারে নেমে আসে। পরবর্তী সময়ে ১০ ঘণ্টার ব্যবধানে বিটকয়েনের দাম ওঠে প্রায় ৬৬ হাজার ২০০ ডলারে, যা রোববারের তুলনায় ২ দশমিক ৮৫ শতাংশ কম। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের স্পট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকে ক্রমাগত বিনিয়োগ তুলে নেয়া বা পুঁজি সরিয়ে নেয়াই সাম্প্রতিক এ দরপতনের প্রধান কারণ। বিটকয়েনের পাশাপাশি একই সময়ে দরপতন হয়েছে দ্বিতীয় শীর্ষ ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামেরও।