আগামী ১৫ই মে শুক্রবার যুক্তরাষ্ট্রে ৫৪তম পরিবেশনা “প্রেসার কুকার” নিয়ে দর্শকদের কাছে আসছে বায়োস্কোপ ফিল্মস। খুরুধার পরিচালক, দর্শকদের পালস বোঝা পরিচালক – এটা হবে বায়োস্কোপ ফিল্মস পরিবেশনায় রায়হান রাফি’র ৬ষঠ ছবি। বায়োস্কোপ ফিল্মস একমাত্র “দহন” ছাড়া তার প্রতিটি ছবি দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায়।
“প্রেসার কুকার” একটি ব্যতিক্রম ধর্মী ছবি। আর এ ছবিতে সুনিশ্চিতভাবে একজন নতুন উদীয়মান তারকা কে দর্শকরা দেখতে পাবেন – নাজিফা তুশি।
আসছে ঈদে Gen Z যে দু’টা ছবি’র পেছনে ছুটেছে -“প্রেসার কুকার” তার একটি। তারুণ্য যেমন bold, তারুন্য যেমন দেয়াল-ভাঙ্গার মত উদ্দাম – এই ছবিটি তেমনি । চার চরিত্রে আছেন – চার জন অভিনেত্রী। ছবিটি এদেরই গল্প।
গ্রাম ছেড়ে জীবনের সাথে লড়তে এরা এসেছে অট্টালিকায় ঢাকা – ঢাকা শহরে। “প্রেসার কুকার” দর্শকদের গুলশান বনানী’র লাক্সারি বহুল আরামদায়ক জীবনের কথা বলবে না, শীতাতপ নিয়ন্ত্রিত আরাম কেদারা’র লিভিং রুমের কথা বলবে না – বলবে কি ভয়ঙ্কর দৃঢ়তায় এই মানুষগুলো জীবনের সৌন্দর্যকে তুলে ধরবার আপ্রাণ চেষ্টা করছে এবং বলবে – রায়হান রাফি’র মত এক নিপুন কারিগরের চোখ আর শিল্পবোধ দিয়ে। মুনশিয়ানা দিয়ে।
আরেকটি কথা – “প্রেসার কুকার” ছবিটির মুল গল্প একটি “ম্যাসাজ পারলার” এর উপর কেন্দ্র করে। এই ম্যাসাজ কর্মীরা রাবিন্দ্রীক বা শরৎচন্দ্রের নায়িকাদের ভাষায় কথা বলে না। এই নারী করমীদের ভাষা খেটে খাওয়া মানুষের ভাষা।
তাই বায়সকোপ ফিল্মস স্বেচ্ছায় “Parental Discretion Advised” লেবেল গ্রহন করেছে। শ্বশুর- শাশুড়ি, চাচা – মামা এবং বাচ্চাদের সাথে না নেয়াই ভাল। বন্ধু – বান্ধবী, হাযব্যান্ড – ওয়াইফ এদের নিয়ে দেখা যেতেপারে-উপভোগ করবেন।
এ ছবি দেখে বেরুনোর পর – দর্শকদের সবার মুখে একটি নাম বার বার উচ্চারিত হতে বাধ্য – নাযিফা তুশি। “হাওয়া” তে বোবা করে রাখা এই নাযিফা তুশি – “প্রেসার কুকার” ছবিটি জুড়ে দাপটের সাথে আছেন বললে কম হবে।
আরজেন্টিনা টীমে মেসি যেমন মিডফিল্ড থেকে সব কিছু মারশালের মত চালান – “প্রেসার কুকার” এর অবয়ব জুড়ে আছে এই অভিনেত্রীর অসামান্য পেরফরমান্স! চাহনি, প্রেসেন্স, অভিনয় এবং নির্ভেজাল নোয়াখালী উচ্চারনে ছবিটিকে আগলে রেখেছেন আদি থেকে অন্ত। শুধু এই পেরফরমান্স এর জন্য হলেও “প্রেসার কুকার” দেখা উচিৎ ।
নিউ ইয়র্ক সিটির Kew Gardens এ “প্রেসার কুকার” এক সপ্তাহ ধরে চলবে।
অগ্রীম টিকিট এখনি কেটে ফেলুন –
হয়তো পরিচালক রায়হান রাফি আপনার পাশে বসেই ছবিটা দেখবেন !














