২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির দীর্ঘদিনের প্রত্যাশিত অনলাইন মেম্বারশিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির দীর্ঘদিনের প্রত্যাশিত অনলাইন মেম্বারশিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির দীর্ঘদিনের প্রত্যাশিত অনলাইন মেম্বারশিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নতুন সদস্যপদ গ্রহণ এবং মেম্বারশিপ নবায়ন করতে পারবেন। Regular Membership এবং Life Membership উভয় সেবাই এখন অনলাইনে সহজেই গ্রহণ করা যাবে।

বর্তমান কার্যকরী পরিষদের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সদস্যপদ কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক করা। দীর্ঘ প্রচেষ্টার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। বর্তমানে অনলাইন সেবাটি পরীক্ষামূলকভাবে (Test Basis) চালু করা হয়েছে। কোনো সমস্যা বা অসুবিধা হলে অনুগ্রহ করে আমাদের জানান, যাতে দ্রুত সমাধান করা যায়।

অনলাইন কার্যক্রম চালু হলেও আগের নিয়ম অনুযায়ী বাংলাদেশ সোসাইটির অফিসে সরাসরি এসে লিখিত ফরম পূরণের মাধ্যমেও সদস্যপদ গ্রহণ ও নবায়ন করা যাবে। বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের সদস্য হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছে। সহজ • স্বচ্ছ • আধুনিক, আপনার সদস্যপদ, এখন আরও সহজ।