৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ৩১ শে মার্চ বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয় ।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়েলী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুস সবুর, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর রহমান খান হারুন, বিএনপি নেতা জাফর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ডঃ শাহাজাহান ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। কোরআন তেলওয়ান করেন আশিকুল হক ও স্বাগত বক্তব্য রাখেন সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদ আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী আমিনুল ইসলাম স্বপন, এজিএম জাহাঙ্গির হাসাইন, আব্দুর রহিম, শরিফুল হক খালিশদার, শোহেব আহমদ, মোহাম্দ আলী রাজা, সেবুল খান মাহবুব, উত্তম বনিক, মোহাম্মদ আসাদুজ্জামান, মোমতাজ আহমদ, আনোয়ারুল আলম ভূইয়া, হামিদুল্লাহ হামিদ রকি, শেখ আক্তার হোসেন নান্নু, মোহাম্মদ ইউছুফ, তপদির রায় বরুন, সেলিনা বেগম, বেগ ইসলাম মিটু, শামীম মিয়া, বাদল আমদ, দেলওয়ার হোসেইন, মাহবুব চৌধুরী ,সুলেমান সরকার ও জাকির হোসেন বাচ্চু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, স্বাধীনতার চেতনা বাস্তবায়নে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামী দিনে রাজনৈতিক সংগ্রাম জোরদার করতে হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । দেশে গণতন্ত্রকে টেকসই ও উন্নয়নের লক্ষ্যে বিএনপিকে সুসংগঠিত ভাবে এগিয়ে যেতে হবে।

প্রধান বক্তা জসীম ভূইয়া বলেন স্বাধীণতা দিবসের এই অনুষ্টানকে শুধু একটি আনুষ্ঠানিক আলোচনা সভা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি হচ্ছে ঐতিহাসিক চেতনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার উজ্বল উদাহরণ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে । অনুষ্টানের শুরুতে দুদেশের জাতীয় সঙ্গিত ও দলীয় সঙ্গিত পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে