বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় আবেশে জ্যামাইকায় অনুষ্ঠিত হলো ‘ব্যাক টু স্কুলকার্নিভাল’। যুক্তরাষ্ট্রের সামার মৌসুমের শেষ পর্যায়ে মুসলিম শিশু-কিশোর-কিশোরীদের বিনোদনের জন্য জ্যামাইকা মুসলিম সেন্টার বা জেএমসি’রইয়্যুথ বিভাগের উদ্যোগে গত ১৯ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী জ্যামাইকা মুসলিম সেন্টার সংলগ্ন জেএমসি ওয়েরখোলা রাস্তায় এই ইসলামিক মেলার আয়োজন করা হয়। মুসলিম কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ সহভিনদেশীরাও এই আয়োজন উপভোগ করেন। বিভিন্ন কর্মকান্ডের মধ্যে ছিলো শিশু-কিশোর-কিশোরীদের জন্য নানারাইড, খাবার থেকে শুরু করে পোষাক ও পারফিউমের স্টল সহ হরেক রকমের স্টল, ইসলামিক সঙ্গীত প্রভৃতি। এইআয়োজনে সহযোগিতায় ছিলো উৎসব কুরিয়ার, ফ্যামিলি হেলথকেয়ার প্রতিষ্ঠান ফিলজাস, মাসকেয়ার, ভালো প্রভৃতিসংগঠন ও প্রতিষ্ঠান।

ব্যতিক্রমী এই ইসলামিক মেলায় উল্লেখিত আয়োজনের প্রশংসা করে বক্তব্য রাখেন জেএমসি’র সহ সভাপতিআফতাব মান্নান, সেক্রেটারী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বতর্মান সভাপতি, স্থানীয় কমিউনিটি বোর্ড সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, মাওলানা শহীদুল্লাহ, সামসুল ইসলাম মজনু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী ও সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মঈন পাটোয়ারী, জেএমসি’র ইয়্যুথ বিভাগেরডিরেক্টর আরিফ চৌধুরী, কো অর্ডিনেটর ইয়াসীন ইসলাম প্রমুখ।

সকাল থেকে বিভিন্ন ভেন্ডার, সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে হাইল্যান্ড এভিনিউ থেকে শুরু করে গোথিকড্রাইভ পর্যন্ত জেএমসি ওয়ের উপর নানা স্টল বসে। সেই সাথে শিশু-কিশোর-কিশোরীদের বিনোদনের জন্য একাধিকরাইড স্থাপন করা হয়। বেলা একটার দিকে সপরিবারে মানুষ এসে যোগ দিতে থাকেন। সর্বস্তরের মুসলিম পরিবারেরশত শত মানুষের উপস্থিতিতে অপরাহ্নে জমে উঠে জেএমসি ওয়ে। ভিনদেশীরাও উপভোগ করেন এই আয়োজন। সন্ধ্যা৭টা পর্যন্ত চলে ‘ব্যাক টু স্কুল কার্নিভাল’। এতে জেএমসি’র ইয়্যুথ বিভাগের সদস্যরা স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালনকরেন। খবর ও ছবি ইউএনএ’র।













