গত ৬ সেপ্টেম্বর রবিবার নিউইয়র্কের নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত হয়েছে AUST Alumni Reunion। Ahsanullah University of Science and Technology—AUST-এর পুনর্মিলনী।
সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই পুনর্মিলনীতে ফিরে আসে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি। বন্ধুত্ব, আড্ডা আর আনন্দঘন মুহূর্তে প্রবাসের মাটিতে তৈরি হয় এক টুকরো বাংলাদেশ।
নায়াগ্রা ফলসের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একত্রিত হয়েছিলেন AUST-এর সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ।

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব আর স্মৃতিতে কোনো দূরত্ব তৈরি হয়নি। সেই বন্ধনকে আরও দৃঢ় করতেই আয়োজন করা হয় এই অ্যালামনাই রিইউনিয়নের।
পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা আর বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। বেলা শেষে স্থানীয় একটি হলরুমে ছিলো আলোচনা ও সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়াজন।
শুধু স্মৃতিচারণ নয়, ভবিষ্যতে AUST Alumni-এর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও ছিল আলোচনা। প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন যেন ফিরিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের সেই চেনা দিনগুলো। একই বিশ্ববিদ্যালয়ের স্মৃতি আর বন্ধুত্বকে কেন্দ্র করে তৈরি হয় নতুন প্রজন্মের জন্যও একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের মাধ্যমে AUST-এর সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী হবে। স্মৃতিচারণ, সঙগীত, কবিতা আবৃত্তি আর আনন্দ—সব মিলিয়ে AUST Alumni Reunion হয়ে উঠেছিলো বন্ধুত্ব ও নস্টালজিয়ায় ভরা এক বিশেষ আয়োজন। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে













