২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

৩ শতাধিক পরিবারের মধ্যে রামাদ্বানের খাদ্যসামগ্রী বিতরণ করলো এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি

৩ শতাধিক পরিবারের মধ্যে রামাদ্বানের খাদ্যসামগ্রী বিতরণ করলো এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে নিউইয়র্কে ৩ শতাধিক পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক্। ‘এনথ্যাম ইন্ডিপেন্ডেন্ট লাইসেন্স অফ দ্য ব্লু ক্রস এসোসিয়েশন’ এবং মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা -মুনা’র সহযোগিতায় ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এস্টোরিয়ার থার্টি সিক্স এভিনিউ ও টুয়েন্টি নাইন স্ট্রীটে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ আয়োজনে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর নির্বাচনে অ্যাসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদা, এন্থম এসোসিয়েশনের-এর আউটরীচ ম্যানেজার উইন্ডি ডমিংগেজ, এনওয়াপিডির ১১৪ প্রিসিঙ্কট এর কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার রোজমেরী ওয়্যানজার, অ্যাপোলো ইন্সুরেন্স ব্রোকারেজের প্রেসিডেন্ট শমসের

আলী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা সালেহ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, আব্দুর রহমান, সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য আল আমিন, রুবেল আহমদ, কাজী মরিয়ম, ইকবাল কবির, পারভিন আক্তার, রাহেলা পারভিন, আব্দুল খালিক প্রমুখ।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন জানান, আগামী সোমবার ২৩ ফেব্রুয়ারি আল আমিন জামে মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সবাইকে বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে