দীর্ঘদিনের নিউ ইয়র্ক সিটির বাসিন্দা, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর (মাইছবাগ) নিবাসী এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর ১ম নির্বাচিত সভাপতি, গোলাপগন্জ এসোসিয়েশন অব আমেরিকার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন এবং বর্তমান নিউইয়র্ক গোলাপগন্জ সোসাইটির ইনকের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আব্দুল বাছিত ৮৩ বছর বয়সে গত বৃহস্পতিবার ভোর ৭:২৪ মিনিটে ব্রঙ্কসের লিংকন হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
চাকুরি জীবনে জনাব বাছিত সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর নাসির উদ্দিন হাইস্কুলে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন। মানুষ গড়ার কারিগর মোহাম্মদ আব্দুল বাছিত সাহেবের বহু ছাত্রছাত্রী পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে সুনামের সাথে কর্মরত রয়েছেন
মরহুম জনাব আব্দুল বাছিতের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, ২৮ মে বাদ মাগরিব এবং ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় শুক্রবার, ২৯ মে বাদ জুম্মা আস্টোরিয়ার ৩৬ এভিনিউর আল আমিন জামে মসজিদে। উভয় জানাজার নামাজে বিপুল সংখ্যক গুণগ্রাহী অংশগ্রহণ করেন। জনাব বাছিতের মরদেহ দ্বিতীয় জানাজা শেষে নিউজার্সি টটোয়া কবরস্থানে দাফন করা হয়।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত জালালাবাদবাসী, নিউইয়র্ক গোলাপগন্জ সোসাইটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।














