৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

৩ অক্টোবর নিউ ইয়র্কে জাহিদ আলমের পরিবেশনায় তুমুল জনপ্রিয় ইমরান মাহমুদুল, কনা ও ঝিলিক এর মিউজিক্যাল নাইট

৩ অক্টোবর নিউ ইয়র্কে জাহিদ আলমের পরিবেশনায় তুমুল জনপ্রিয় ইমরান মাহমুদুল, কনা ও ঝিলিক এর মিউজিক্যাল নাইট

আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যা ৬টায় লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে অনুষ্ঠিতব্য মিউজিক্যাল নাইট উপলক্ষে নিউইয়র্কের কিউ গার্ডেনের আগ্রা প্যালেস পার্টি হলে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক, এনওয়াইএসডিসি ও এএএ সুপ্রিমের সিইও জাহিদ আলম এর পরিবেশনায় অনুষ্ঠানটির আয়োজক দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে নাদিয়া চৌধুরী ও সিলভী আখন্দ এবং শিল্পী ইমরান মাহমুদুল, কনা ও ঝিলিক এবং দেশী এন্টারটেইনমেন্টের জামান মনির উপস্থিত ছিলেন।

তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সোনিয়া শারমিনা সিরাজ। এই কনসার্টে বর্তমানে বাংলাদেশ ও বহির্বিশ্বে তুমুল জনপ্রিয় শিল্পী ইমরান, ঝিলিক ও কনা অংশ নেবেন। তারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন

সম্পুর্ণ পেশাদার পরিবেশনায় আয়োজিত মিউজিক্যাল নাইটটি একটি ‘স্মরণীয় কনসার্ট’ হবে, এমন প্রত্যাশা আয়োজকদের। কনসার্টটির মূলস্পন্সর থাকছেন বিশিষ্ট হোম কেয়ার ব্যবসায়ী ও সাংবাদিক জাহিদ আলম।

এছাড়াও উপস্থিতসাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্টার ফার্নিাচারের কর্ণধার ও কনসার্টেরপৃষ্ঠপোষক লায়ন রকি অ্যালিয়ান। সাংবাদিক সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন অপর দুইপৃষ্ঠপোষক লায়ন জেএফএম রাসেল ও মাসুদ রানা তপন।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বাংলাদেশীদের মনোমুগ্ধকর বিনোদনের কথা মাথায়রেখেই ‘মিউজিক্যাল নাইট’ কনসার্ট আয়োজন করা হচ্ছে। ‘মিউজিক্যাল নাইট’ এ টিকিটের মূল্য থাকবে ৩০ ডলার, ৫০ ডলার ও ১০০ ডলার।

এক প্রশ্নের উত্তরে তারা জানান, আমরা বাংলাদেশের জনপ্রিয় শিল্পদেরযথাযথ সম্মান জানিয়ে তাদের নিয়ে কনসার্ট আয়োজন করতে চাই। এবারেরকনসার্টের তিনজন শিল্পীই দেশ-বিদেশে জনপ্রিয় এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত।

অপর এক প্রশ্নের উত্তরে আয়োজকরা জানান, এই কনসার্টে এমন কোন পর্বথাকবে না যাতে দর্শক-শ্রোতাগণ বিরক্ত হন, থাকবে না গতানুগতিক অ্যাওয়ার্ডপ্রদান পর্ব। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মিউজিক্যাল নাইট’ কনসার্টের মূল স্পন্সর জাহিদ আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতায় একটি সফল কনসার্ট এর আশাবাদ ব্যক্ত করেন।

“মিউজিক্যাল নাইট’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন, ভিজুয়াল ও প্রিন্ট মিডিয়ায় ধারাবাহিক প্রচার-প্রচারণা চালানো হবে বলে জানান আয়োজকরা। সাংবাদিক সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তির পর জাহিদ আলম ও ফাহমিদা শারর্মিন দম্পতি’রবিবাহবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।