১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)-র ৯ম বার্ষিক নৈশভোজ সম্পন্ন

বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)-র ৯ম বার্ষিক নৈশভোজ সম্পন্ন Screenshot

১০ অক্টোবর শুক্রবার এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তাদের সংগঠন- বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)-র ৯ম এ্যানুয়াল ডিনার অনুষ্ঠিত হয়। কুইন্সের একটি অভিজাত পার্টি হলে আয়োজিত বার্ষিক গালা ডিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ। বিশেষ অতিথি ছিলেন সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানী।

বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)-র সদস্যরা নিজেদের কর্মদক্ষতা, মেধা আর সর্বোচ্চ শ্রমে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন গত বেশ কয়েক বছর ধরে।

বাংলাদেশী বংশোদ্ভুত পুলিশ সদস্যরা অর্জন করেছেন বিভিন্ন পদোন্নতি ও স্বীকৃতি ও সম্মাননা। প্রায় দুই হাজার বাংলাদেশি আমেরিকান সদস্য বর্তমানে কর্মরত রয়েছেন বিশ্বের অন্যতম সেরা নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টে।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়েছেন বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশন -বাপা’র প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক,ফার্স্ট ভাই প্রেসিডেন্ট একেএম আলম প্রিন্স,সেক্রেটারী রাশেকুর মালিক এবং মিডিয়া লিঁয়াজে জামিল সারোয়ার।

৫ শতাধিক অতিথিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্যে ১১জনকে সম্মাননা প্রদান করা হয়। স¤প্রতি নিহত ডিটেকটিভ দিদারুল ইসলামকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে এসময় সম্মাননা গ্রহণ করেছেন তার পরিাবারের সদস্যরা।

অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করে বলেন,তারা পুলিশের বিভিন্ন স্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।

বক্তারা বলেছেন,সামনের দিনগুলোতে বাংলাদেশি আমেরিকান -বাপা’র কর্মকর্তারা নিজেদের কর্মদক্ষতায় আরো বড় পরিসরে নিজেদের অবস্থান করে নিতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাষ্টির চেয়ারম্যান জনাব শাহ নেওয়াজ ও সদস্য নাঈম টুটুল, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান মেলিম ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, রুপসী বাংলা সম্পাদক শাহ জে চৌধুরী, কুইন্স ডেমােক্রেটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্ণী মঈন চৌধুরী, কমিউনিটি এক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান, মঈনুজ্জামান চৌধুরী, নওশাদ হায়দার, মিয়া মোহাম্মদ দুলাল, রাব্বী সৈয়দ, তরিকুল ইসলাম মিঠু প্রমুখ।

সকল ছবি পরিচয় এর নিজস্ব