২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনাকে নিয়ে ভারতের রাজনৈতিক Dilemma

সৈয়দ কামরুল : আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিজেপি সরকার একটা বিস্তৃত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। সেটা ছিল asymmetric trade relationship বা অসম বানিজ‍্যিক সম্পর্ক।

অক্ষম, অদক্ষ ও অসভ্য দেশের সঙ্গে সক্ষম, সমৃদ্ধ ও দক্ষ দেশের সম্পর্কটা এমনই হয়। নেতৃত্ব যদি হয় আদর্শহীন, নীতিহীন ও দেশদ্রোহী, সেক্ষেত্রে এই ধরণের চুক্তিটা হয় জাতিধ্বংসী। যেমন হয়েছে মার্কিনীদের সঙ্গে NDA দাসত্ব শৃঙ্খল চুক্তি— যে চুক্তি servitude এর অটুট শিকলে জাতিকে বেঁধে দিয়েছে।

বিজেপি সরকার বাংলাদেশের সঙ্গে business-centric হওয়ায় তারা পারস্পরিক সম্পর্কের বনিয়াদ, রাজনৈতিক সম্পর্কের অনিবার্যতা ও অবিচ্ছেদ্য দিকটাকে গৌণ করে ফেলেছিল।

বাংলাদেশের সাথে ভারতের বানিজ‍্যিক সম্পর্কের নিরুদ্বিঘ্ন চলমানতার জন‍্য বিজেপির উচিৎ ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে মাইক্রোমনিটরিং এর পর্যায়ে সার্বক্ষণিক নজরদারি জারি রাখা এবং বাংলাদেশের perpetuated political crisis conductive অবস্থায় রাখা। বিজেপি সেটা নিশ্চিত করতে পারেনি।

অন‍্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের স্থিতিশীল সম্পর্কের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক। কারণ, বাংলাদেশের শাসননীতিতে রয়েছে Military tutelage অর্থাৎ সামরিক অভিভাবকত্ব বা রাজনীতির ওপর সেনাবাহিনীর লৌহমুষ্টি।

বিজেপি এমন কোনো নিশ্চয়তা বিধান করতে সক্ষম হয়নি যেখানে সেনাবাহিনী হাসিনা সরকারের শাসনকে টিকিয়ে রাখবে। বরং হয়েছে তার উল্টোটা। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা যে নদী ও জলের মতো অবিচ্ছেদ্য এবং জলের প্রবাহ না থাকলে নদী যে স্থবির গহ্বর হয়ে যায়, ভারত কেনো সেটা বুঝতে চায়নি?

ভারত কি পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারির ক্ষেত্রে অদক্ষ? নাকি চীনের সঙ্গে বাংলাদেশের লাইট-স্পীড বানিজ‍্যনীতির নয়া পোলারাইজেশন ভারতকে বাংলাদেশের প্রতি নিস্পৃহ করে তুলেছিল? সে কারণেই ভারত হয়তো একটা strategic distancing বা কৌশলগত উপেক্ষা তৈরি করেছিল।

সেটা হতেই পারে। এই জায়গায় একটা ভ‍্যাকুয়াম তৈরি হয়। এই ভ‍্যাকুয়ামে চীন তার “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে এবং অবকাঠামো উন্নয়নের মাধ‍্যমে ভূরাজনৈতিক ‘কিংমেকিং’ এর অদৃশ‍্য খেলাটা সুনিপুণ দক্ষতায় খেলে যায়।

দেখলেন না, বাংলাদেশে সরকার বদলালেও বেইজিং তার প্রভাব ধরে রেখেছে। শেখ হাসিনার সরকার ২০২৪ সালের জুলাইয়ে চীনের সঙ্গে সম্পর্ককে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করে।

ইউনূসের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মার্চে সেই অংশীদারত্বের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। তারেক রহমানের সরকার ২০২৬ সালে বেইজিংয়ের সঙ্গে মোংলা বন্দর আধুনিকায়নে সহযোগিতা এগিয়ে নেয় এবং তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা করে।

চীনের geopolitical king-making রাজনীতিটা মাও এর সময়ে উঁকি দিয়েছিল। কিন্তু শি জিনপিং “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” (বিআরআই) প্রকল্পের আড়ালে জিওপলিটিক‍্যাল কিং-মেকিং রাজনীতির আধুনিক স্থপতি হিসাবে সফলতার মুখ দেখতে শুরু করেছে।

আফ্রিকা ও এসিয়ার কয়েকটি দেশে তার প্রমাণ মিলেছে। চীনা প্রতিষ্ঠানগুলো পূর্ব আফ্রিকার দেশ, যাকে বলা হয়, হর্ণ অব আফ্রিকা, জিবুতির বন্দর ও পণ্য পরিবহন অবকাঠামোতে বিনিয়োগ করেছে। এর মধ্যে রয়েছে জিবুতিকে ইথিওপিয়ার সঙ্গে সংযোগকারী রেলপথ স্থাপন। ২০১৭ সালে চীন জিবুতিতেই বিদেশে তার প্রথম সামরিক ঘাঁটি চালু করে।

বিশাল অবকাঠামো প্রকল্পে অর্থায়নের মাধ্যমে চীন রাষ্ট্রীয় ব্যবসা-বাণিজ্যকে সরাসরি স্থানীয় সরকারগুলোর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ারে পরিণত করে। জিওপলিটিকাল কিং-মেকিং এর দৌড়ে ভারত চীনের অনেক পিছনে পড়ে আছে। চীন উপলব্ধি করতে পেরেছে, কোনো দেশে asymmetric trade relationship বা অসম বানিজ‍্যিক সম্পর্ক দৃঢ় করতে হলে সেদেশে ভূরাজনৈতিক ‘কিংমেকিং’ এর অদৃশ‍্য খেলাটা সুনিপুণ দক্ষতায় খেলতে হয়। ভারত সেটা খেলতে পারেনি বাংলাদেশে।

ভারত সেটা খেলতে পারেনি নাকি খেলতে চায়নি?

সে যাই হোক, ভারত শেখ হাসিনাকে নিয়ে একটা রাজনৈতিক dilemma তে আছে। শেখ হাসিনাকে রাখা নিয়ে বিজেপির ওপর অভ‍্যন্তরীন ও বাইরের চাপ আছে। আবার ঢাকার ইচ্ছার অনুবর্তী হয়ে তাকে ফেরত দেয়াও বিজেপির জন‍্য কৃতঘ্নতা হবে।

শেখ হাসিনা বুঝতে পেরেছেন ভারত তার জন‍্য, তার দলের জন‍্য বাংলাদেশের মতো বিশাল একটা অসম বানিজ্যের বাজার হারাবে না। বিশ্ব মোড়লদের চাপে পড়ে ভারত শেখ হাসিনাকে অন‍্য কোনো দেশে পাঠানোর চেষ্টা করবে। সেটা সম্ভব না হলে ভারত শেখ হাসিনাকে প্রত‍্যার্পণের দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মধ্যে রাখবে। এটা আমেরিকা এবং পাকিস্তানেরও মহা-খায়েশ।

শেখ হাসিনা ভারতের এই মনস্তত্ত্ব তর্জমা করতে পেরেছেন। তিনি নিজের সুবর্ণ রাজনৈতিক অর্জনকে গঙ্গায় বিসর্জন দেবেন না। তাঁর ঐতিহাসিক ঐতিহ্য সেটা করতে দেবে না। বরং তিনি জন্মভূমিতে ফিরে গিয়ে মহান মৃত‍্যুবরণ করবেন। কিন্তু রাজাকারদের অপবিত্র হাতে মৃত‍্যুবরণ তাঁর মতো মহান নেতার জন‍্য মহান হবে না। তাহলে কী করবেন তিনি? তিনি কি রুপার্ট ব্রুক এর মতো বলবেন,

“If I should die, think only this of me

That there’s some corner of a foreign field

That is for ever England” বাংলাদেশ!

নিউ ইয়র্ক, নভেম্বর ২০২৬