একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন যে, তিনি কংগ্রেসে সদস্য মারিয়া সালাজার এবং তাঁর ডেমোক্র্যাট বন্ধুদের কি ২০ থেকে ৩০ মিলিয়ন বা তারও বেশি অবৈধ অভিবাসীকে” বৈধতা দেওয়ার সুযোগ দেবেন কি না, এবং তিনি এমন কোনো বিল এলে তাতে ভেটো দেবেন কি না।
এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি “কোনো সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) নয়”—এমন কথা না বললেও বলেন, “আমরা সবচেয়ে খারাপ অপরাধীদের দেশ থেকে বের করে দিচ্ছি। আপনারা জানেন, আমরা খুনি এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বের করে দিচ্ছি।” এরপর তিনি যোগ করেন, “আমরা অভিবাসনকে আমাদের দেশ ধ্বংস করতে দেব না। আমরা খারাপ মানুষদের আমাদের দেশে ঢুকতে দেব না।”
তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন, তারা কঙ্গো, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ এবং এশিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়া মানুষদের আমাদের দেশে ঢুকতে দিয়েছে। তবে তিনি আলোচনার একটি ক্ষীণ সুযোগও খোলা রাখেন: “এখন, এমন কিছু মানুষ আছেন যারা আইন ভেঙেছেন… কিন্তু তাঁরা অত্যন্ত পরিশ্রমী; কেউ কেউ হয়তো বহু বছর আগেই এখানে এসেছেন। এখন আমাদের কী করা উচিত? তাঁরা ভালো কাজ করেন এবং কঠোর পরিশ্রম করেন।”










