১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব ও পাগড়ি পরার অনুমতি, তবে নিষিদ্ধ নিকাব

কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব ও পাগড়ি পরার অনুমতি, তবে নিষিদ্ধ নিকাব

কানাডার পাসপোর্টের ছবিতে ধর্মীয় কারণে হিজাব ও পাগড়ি পরার অনুমতি রয়েছে। দেশটির অভিবাসন বিভাগ (IRCC) জানিয়েছে, ধর্মীয় বিশ্বাস বা চিকিৎসাজনিত কারণে আবেদনকারীরা মাথা ঢেকে পাসপোর্টের ছবি তুলতে পারবেন।

তবে ছবিতে আবেদনকারীর পুরো মুখ স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে। থুতনি থেকে কপাল পর্যন্ত এবং মুখের দুই পাশের অংশ পরিষ্কার দেখা যাওয়া বাধ্যতামূলক।

এ কারণে নিকাবের মতো মুখ ঢেকে রাখা পোশাক পরে পাসপোর্টের ছবি তোলার অনুমতি নেই। কারণ, মুখের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ঢাকা থাকলে পরিচয় শনাক্তকরণে সমস্যা হতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার পাসপোর্টের ছবি সংক্রান্ত নিয়ম নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

কানাডার নিয়ম অনুযায়ী, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে হিজাব ও পাগড়ির অনুমতি দেওয়া হলেও পরিচয় যাচাইয়ের স্বার্থে মুখ সম্পূর্ণ দৃশ্যমান রাখার শর্ত বহাল রয়েছে।