২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা ও বৈষম্যের শিকার করার নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা ও বৈষম্যের শিকার করার নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা ও বৈষম্যের শিকার করার নিন্দা জানিয়েছেন। ফ্লোরিডার কোনোনিয়া ওয়ারশিপ সেন্টারে ‘মাল্টিপল ফেইথস, ওয়ান ফ্লোরিডা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি পবিত্র কোরআনের সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত উদ্ধৃত করেন। আয়াতটিতে বিভিন্ন জাতি ও গোত্রে মানুষকে সৃষ্টির উদ্দেশ্য হিসেবে পরস্পরকে চেনা ও বোঝার কথা বলা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন ধর্মীয় ও সাংস্কৃতিক পার্থক্যকে বিভেদের কারণ না বানিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার আহ্বান জানান। তিনি আরও জানান, তাঁর মেয়ে চেলসি ক্লিনটন ১৫ বছর বয়সে পুরো কোরআন পড়েছিলেন এবং তাঁকেও কোরআন পড়তে উৎসাহিত করেছিলেন। যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ নিয়ে বিতর্কের মধ্যে তাঁর এই বক্তব্য সামনে এসেছে।