কোন কারণ ছাড়াই আমেরিকার নাগরিকদের গ্রেফতার করা হলে ৫ লক্ষ ড লার ক্ষতিপূরণ প্রদানের জন্য কংগ্রেস বিল উত্থাপন করা হয়েছে। উত্থাপিত নতুন বিল অনুযায়ী, ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই (ICE)-এর হাতে অন্যায়ভাবে আটক হওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকরা ৫ লাখ ডলার পর্যন্ত পেতে পারেন।
এই আইনটি যুক্তরাষ্ট্রের এমন নাগরিকদের জন্য অধিকার রক্ষার একটি সুনির্দিষ্ট আইনী পথ তৈরি করবে যখন অভিবাসন কর্মকর্তা-অথবা অভিবাসন আইন প্রয়োগকারী অন্য কোনো আইন প্রয়োগকারী- আদালতের ওয়ারেন্ট বা কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া তাদের আটক করেছেন।
নিউ মেক্সিকোর ডেমোক্র্যাটিক প্রতিনিধি তেরেসা লেগার ফার্নান্দেজ বৃহস্পতিবার ‘জাস্টিস ফর সিটিজেনস রংফুলি ডিটেইনড বাই আইসিই অ্যাক্ট’ (ICE- এর দ্বারা অন্যায়ভাবে আটক নাগরিকদের জন্য ন্যায়বিচার আইন) উত্থাপন করেছেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিউ জার্সির ডেমোক্র্যাট বনি ওয়াটসন কোলম্যান একমাত্র সহ-প্রস্তাবক হিসেবে যুক্ত হয়েছেন।
এই আইনটি এমন আমেরিকান নাগরিকদের জন্য আইনি প্রতিকারের সুযোগ তৈরি করবে, যারা ২০২৫ সালের ২০ জানুয়ারি বা তার পরে কোনো পরোয়ানা বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অভিবাসন কর্মকর্তা— অথবা অভিবাসন আইন প্রয়োগকারী অন্য কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তার—দ্বারা গ্রেপ্তার বা আটক হয়েছেন।
ক্ষতিগ্রস্ত নাগরিকরা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মার্কিন সরকারের বিরুদ্ধে ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে মামলা দায়ের করতে পারবেন। যদি কোনো আদালত বাদীর পক্ষে রায় দেয়, তবে এই বিল অনুযায়ী তাকে ৫,০০,০০০ ডলার প্রদান করতে হবে;
পাশাপাশি, গ্রেপ্তারের বা আটকের প্রথম দিনের পরবর্তী প্রতিটি দিনের জন্য আরও ১,০০,০০০ ডলার করে প্রদান করতে হবে। এছাড়া, মামলায় জয়ী বাদীরা তাদের আইনজীবীর যুক্তিসঙ্গত ফি ও খরচের অর্থ পাওয়ার অধিকারী হবেন এবং সেই সঙ্গে উপযুক্ত নিষেধাজ্ঞা বা ঘোষণামূলক প্রতিকারও লাভ করতে পারবেন।

























