১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে আশা হোম কেয়ার ও আশা গ্রুপ’র সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমানের বাবা প্রয়াত স্কুল শিক্ষক শামছুর রহমান স্যারের ১৬ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও কুলখানী অনুষ্ঠিত

নিউইয়র্কে আশা হোম কেয়ার ও আশা গ্রুপ’র সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমানের বাবা প্রয়াত স্কুল শিক্ষক শামছুর রহমান স্যারের ১৬ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও কুলখানী অনুষ্ঠিত

নিউইয়র্কে আশা হোম কেয়ার ও আশা গ্রুপ’র সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমানের বাবা প্রয়াত স্কুল শিক্ষক শামছুর রহমান স্যারের ১৬ তম মৃত্যু বার্ষিকী দোয়া ও কুলখানী অনুষ্ঠিত ।

গত ১২ আগস্ট বুধবার বাদ আসর জ্যামাইকা এভিনিউ আশা রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টার ইমাম মির্জা আবু জাফর বেগ।

বাবার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন আকাশ রহমান। মরহুম শামছুর রহমান’র স্মৃতিচারণ করেন প্রয়াত স্কুল শিক্ষক শামছুর রহমান স্যারের ছাত্র ফরমান হোসেন।

এটিভি’র বার্তা সম্পাদক মোহাম্মদ কাশেম’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট, কমিউনিটি বোড় সদস্য জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারসহ কমিউনিটির নেতৃবৃন্দ।

সমাবেশ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ‍্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির নিউ ইয়র্ক এর সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও সাবেক সভাপতি আজমল হোসেন কুনু,

ফোবানা চেয়ারম্যান গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য কাজী আজম. বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সন্দীপ সোসাইটির প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ. বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সাবেক সহ সভাপতি ফারুক মজুমদার, নূর ইসলাম বর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর তরিকুল ইসলাম মিঠু প্রমুখ।