২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশের সমন্বয়ে নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড(এসএইউপি)-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ আগষ্ট রোববার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কুইন্স বরোর জ্যাকসন হাইটসের ৩৭এভিনিউ’র ৬৯ স্ট্রীট থেকে ৮৭ স্ট্রীট এলাকায় এই প্যারেড অনুষ্ঠিত হবে।প্যারেডের আয়োজক সংগঠন হচ্ছে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটি ইনক। ‘এক অঞ্চল এক সংস্কৃতি এক ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠিতব্য প‍্যরেডে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ-এর প্রবাসী জনগণের মধ্যকার ঐক্য, সম্প্রীতি ওসাংস্কৃতিক বৈচিত্র জোরদার করার পাশাপাশি দেশগুলোর শিল্প-সংস্কৃতি আমেরিকানদের মাঝে তুলে ধরাই হবে মূল লক্ষ্য।

নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও প্যারেডের গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ। সভাপরিচালনা করেন প্যারেড কমিটির প্রধান সমন্বয়কারী শাহ শহিদুল ইসলামও জ‍্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেকসিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও সাবেক সহ সভাপতি ফারুক হোসেনমজুমদার, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাপ্তাহিক প্রবাস সম্পাদক লায়ন মোহাম্মদ সাঈদ, শাহ গ্রুপের কর্ণধার শাহ জে চৌধুরী, চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকার (একাংশ) সভাপতি মাকসুদুল হক চৌধুরী, নিউ ইয়র্ক সোসাইটির সাবেক কর্মকর্তা আকতার হোসেন, কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়াদী, ব্যবসায়ী তরিকুল ইসলামবাদল, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু, জাহাঙ্গীর আলম জয়, শাহনাজ হোসেন, সাংবাদিক জলি আহমেদ ও আকবর হায়দার কিরণ প্রমুখ। এছাড়াও রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ প্রমুখ সভামঞ্চে উপবিষ্ট ছিলেন।

সভায় ভারতীয়, পাকিস্তানী, নেপালী কমিউনিটির প্রতিনিধিরা সহ প্যারেড কমিটির উপদেষ্টা ড. আবু যুবায়ের দারা, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্যারেডের গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ বলেন, সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড (এসএইউপি)-এর প্রস্তুতি এগিয়ে চলছে। ইতিমধ্যেই বাংলাদেশী কমিউনিটি সহ ভারতীয়, পাকিস্তানী ও নেপালী কমিউনিটির একাধিক সংগঠন সমর্থন জানিয়েছে।এওয়াইপিডি সহ আমরা এশিয়ান কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথেযোগাযোগ হয়েছে। তিনি প্যারেড সফল করতে সবার সহযোগিতা কামনাকরেন।

সভায় জানানো হয়, বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনইতিমধ্যেই সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড (এসএইউপি)-এ যোগ দিতেসম্মতি ও সমর্থন জানিয়েছে। খবর ইউএনএ’র।