১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্ক

মেয়র মামদানির নেতৃত্বে নিউ ইয়র্ক সিটি তার ইতিহাসে সবচেয়ে নিরাপদ প্রথম ছয় মাস অতিবাহিত করেছে

মেয়র মামদানির নেতৃত্বে নিউ ইয়র্ক সিটি তার ইতিহাসে সবচেয়ে নিরাপদ প্রথম ছয় মাস অতিবাহিত করেছে

মেয়র মামদানির নেতৃত্বে নিউ ইয়র্ক সিটি তার ইতিহাসে সবচেয়ে নিরাপদ প্রথম ছয় মাস (জানুয়ারি থেকে জুন ২০২৬) অতিবাহিত করেছে।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এর তথ্য অনুসারে এ সময় হত্যাকাণ্ডের হার ২৫% কমে সর্বনিম্নে নেমে এসেছে। চুরির ঘটনা ১৬% কমে গত প্রায় এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এছাড়া, নিউ ইয়র্ক সিটির ইতিহাসে গোলাগুলির ঘটনাও ছিল সর্বনিম্ন।

এর কোনোটিই কাকতালীয় নয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই মেয়র মামদানি অপরাধ দমনে একটি সামগ্রিক বা সমন্বিত কর্মপদ্ধতি গ্রহণ করেছেন; তিনি মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলা, বন্দুক-সহিংসতা ও হেইট ক্রাইম বা বিদ্বেষপ্রসূত অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সহায়তার মতো বিষয়গুলোকে একত্রিত করেছেন ও এগুলোতে বিনিয়োগ করেছেন। তাঁর প্রশাসন কমিউনিটি-ভিত্তিক সমাধানের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে।

মেয়র মামদানি এবং তাঁর প্রশাসনের কল্যাণে নিউ ইয়র্ক সিটি আজ আরও নিরাপদ ও শক্তিশালী।