গত ১২ মে মঙ্গলবার নিউ ইয়র্কের কুইন্সের উডসাইডে অবস্থিত গুলশান টেরেস পার্টি হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৬–২০২৭ লায়ন্স বর্ষের নির্বাচনে বিপুল ভোটে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন জেএফএম রাসেল। সেক্রেটারি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন লায়ন মাসুদ রানা তপন।

ডিস্ট্রিক্ট ২০-আর২ এর অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ এই ক্লাবে বর্তমান সভাপতি জেএফএম রাসেল পুনরায় নেতৃত্বের দায়িত্ব পেলেন। তিনি এর আগে এক মেয়াদে সভাপতি, দুই মেয়াদে সেক্রেটারি, দুই মেয়াদে মেম্বারশিপ চেয়ারম্যান এবং দুই মেয়াদে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, নবনির্বাচিত সেক্রেটারি মাসুদ রানা তপন গত দুই মেয়াদে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১২ মে সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০টা ১৫ মিনিটে শেষ হয়।
দীর্ঘ সময় ধরে চলার পর ভোর ৫টার দিকে চ‚ড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনারবৃন্দ।
নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট পদে লায়ন জেএফএম রাসেল ১২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী লায়ন মোহাম্মদ হাসান জিলানী পান ৮৭ ভোট।
সেক্রেটারি পদে লায়ন মাসুদ রানা তপন ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›দ্বী লায়ন গোলাম এন হায়দার মুকুট পান ৭৭ ভোট।
ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন লায়ন মোহাম্মদ রুহুল আমিন (১১৫ ভোট) এবং লায়ন মোহাম্মদ জসিম (১০০ ভোট)।
জয়েন্ট সেক্রেটারি (এডমিন) পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন লায়ন মোহাম্মদ এবি সিদ্দিক। অর্গানাইজিং সেক্রেটারি পদে ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন লায়ন তমাল হোসেন।

ডিরেক্টর পদে ১৯ জন প্রার্থীর মধ্য থেকে ১৫ জন নির্বাচিত হন। সর্বোচ্চ ১৭৪ টি ভোট পেয়ে ১ নং ডিরেক্টর নির্বাচিত হয়েছেন লায়ন মোহাম্মদ মফিজুর রহমান। অপর নির্বাচিত ডিরেক্টররা হলেন- লায়ন নার্গিস রহমান, লায়ন শাহ জে চৌধুরী, লায়ন শাহনাজ হোসেন, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন কৃষ্ণা খান তিথি, লায়ন বেলাল আহমেদ, লায়ন মো: সুমন মাহমুদ, লায়ন মোহাম্মদ এ. জামান, লায়ন ডেইজি ইয়াসমিন, লায়ন আরিফ চৌধুরী, লায়ন মোহাম্মদ হোসেন আজাদ, লায়ন আসাদুর রহমান, লায়ন এটিএম হেলালুর রহমানএবং লায়ন শাহ শহিদুল হক।

ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান লায়ন্স ডিস্ট্রিক্ট ২০আর-২ এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন আসেফ বারী এবং ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট) লায়ন শাহ নেওয়াজ উভয়েই এবারের নির্বাচনে ভোট দিয়েছেন।
এর আগে ৬ মে বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের দিনে কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রার্থী এএসএম উদ্দিন পিন্টুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছিল। সেদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো যারা নির্বাচিত হয়েছেন,তারা হলেন: ফার্ষ্ট ভাইস প্রেসিডেন্ট পদে লায়ন মশিউর রহমান মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রজেক্ট) পদে লায়ন মোস্তফা অনিক রাজ, মেম্বারশীপ চেয়ার পদে লায়ন মোহাম্মদ নওশাদ হায়দার, ক্লাব সার্ভিস চেয়ার পদে লায়ন মোহাম্মদ জাকির হোসেন,প্রেস সেক্রেটারি পদে লায়ন রেদোয়ানা রাজ্জাক সেতু, জয়েন্ট ট্রেজারার পদে লায়ন চৌধুরী মো: আজিজ,টেইল টুইস্টার পদে লায়ন জাহাঙ্গীর জয়, লায়ন টেমার পদে লায়ন তৌহিদুল ইসলাম, এলসিআইএফ কো-অর্ডিনেটর পদে লায়ন আব্দুর রশীদ বাবু, মার্কেটিং চেয়ার পদে লায়ন বদরুদ্দোজা সাগর।

প্রসঙ্গত, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব বর্তমানে নিউইয়র্ক সিটির অন্যতম সেরা ও সম্মানজনক ক্লাব হিসেবে পরিচিত। ডিস্ট্রিক্ট ২০-আর২ এর ৫১টি ক্লাবের মধ্যে সদস্য সংখ্যার দিক থেকে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব দ্বিতীয় বৃহত্তম এবং সেবামূলক প্রকল্প বাস্তবায়নে অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব। গত বছর ক্লাবটি স্থানীয় কমিউনিটি ও দেশের বাইরে মানবসেবামূলক কার্যক্রমে ২ লক্ষ ডলারেরও বেশি সেবা প্রদান করেছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল এবং সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন বলেন, আমরা সকল লায়ন্স সদস্যকে একটি পরিবারের মতো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে কমিউনিটি, অসহায় মানুষ এবং দেশের বাইরের দরিদ্র মানুষের সেবায় আরও বড় পরিসরে কাজ করা। আমরা এই ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই এবং আগামী বছরকে আরেকটি ঐতিহাসিক বছরে পরিণত করতে চাই।
নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি একটি সুন্দর, সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন, নির্বাচিত কমিটি এবং সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

নির্বাচন কমিশনের দায়িত্ব¡ পালন করেছেন চিফ ইলেকশন কমিশনার লায়ন আমেনা নেওয়াজ। তার সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন লায়ন মুহাম্মদ সাঈদ, লায়ন রকি আলিয়ান , লায়ন মোহাম্মদ আলী এবং লায়ন নুরুল আজিম। নির্বাচন কমিশনকে সহযোগীতা করছেন নির্বাচন কমিশন উপদেষ্টা সিনিয়র লায়ন একেএম ফজলুল হক।
ফলাফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত প্রার্থীরা একে অপরকে অভিনন্দন জানান এবং
সবাই ক্লাব ও বৃহত্তর কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।














