গত ১৪ মার্চ, শনিবার নিউইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ায় অবস্থিত Hello Bangladesh Restaurant-এ ধর্মীয় উৎসবমুখর পরিবেশে সিলেট এম.সি. অ্যান্ড গভঃ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর উদ্যোগে এক আনন্দঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি আজিমুর রহমান বোরহান উপস্থিত অতিথি ও সদস্যদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপু।
পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের প্রচার সম্পাদক, সাবেক প্রভাষক ও লেখক ম. আমিনুল হক চুন্নু। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী এবং দোয়া পরিচালনা করেন কোষাধ্যক্ষ মোঃ আকমল হোসেন খান।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সদস্য ইয়েমিন রশীদ ও নিজাম উদ্দীন। এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ও আল আমিন জামে মসজিদ-এর সভাপতি মোঃ শাহাব উদ্দীন।

ট্রাস্টি বেলাল উদ্দিন, আজাদ উদ্দিন, আলতাফ চৌধুরী ইসপা, Bangladesh Society Inc.-এর সভাপতি আতাউর রহমান সেলিম, দেওয়ান শাহেদ চৌধুরী, সহ-সভাপতি সাখাওয়াত আলী ও রেজাউল করিম রেজু। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আসিফ চৌধুরী, সাবেক ট্রাস্টি বদরুল আলমসহ সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুল বারী চৌধুরী, কাজী ওদুদ আহমেদ, জিয়াউস শামস এলেন, মোঃ সেলিম আদমজী, রেজাউস সামাদ, আজীবন সদস্য মোঃ মোতাহের হোসেন অ্যালামনাই ও সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এহতেশাম কে চৌধুরী, বশীর উদ্দিন, জাফরুল ইসলাম, আলী আজমল রিয়াজী প্রমুখ।
এছাড়াও সিলেটের বিশিষ্ট রিয়েলটর ও আপন বিল্ডারস-এর কর্ণধার আশরফ উদ্দিন কালাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ আতিকুর রহমানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৯৬৯ ব্যাচের মোঃ খলিল আহমদ সংগঠনের আজীবন সদস্যপদ গ্রহণ করেন। অ্যালামনাই সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত ও সার্থক হয়ে ওঠে।
এই সফল আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতে অ্যালামনাইদের আরও কার্যকর ভূমিকা এবং সংগঠনের বিভিন্ন উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে














