৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উৎসব.কম এর রায়হান জামান এর মাতৃবিয়োগ

কমিউনিটির প্রিয় বন্ধু, উৎসব গ্রুপের প্রধান রায়হান জামান-এর শ্রদ্ধেয় মা, নীলুফার সুলতানা গত মঙ্গলবার ৩রা মার্চ ভোরবেলা নিউইয়র্কে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।

বার্ধক্যজনিত নানান জটিল অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন সংগ্রাম করে অবশেষে তিনি চলে গেলেন না ফেরার দেশে। জীবনের শেষ অধ্যায় পর্যন্ত তাঁর ধৈর্য, সহনশীলতা আর মমতার আলো রায়হান জামান কে আগলে রেখেছিল। রায়হান জামান তার বাবাকে হারিয়েছেন অনেক আগেই, রায়হান জামানরা এক ভাই এক বোন, রায়হান দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করেন, তার বোন থাকেন বাংলাদেশে।

মঙ্গলবার বিকেলেই জ্যামাইকা মুসলিম সেন্টারে নামাজে জানাজার পর তাকে বৃহস্পতিবার ৫ মার্চসকালে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালে দাফন করা হয়।

রায়হান জামানের মায়ের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন অনেকে।

ছবিতে জানাজার নামাজে রায়হান জামানের বক্তব্যের পাশাপাশি রয়েছে গত অক্টোবরে মায়ের সাথে রায়হান জামানের শেষ জন্মদিন পালনের স্মৃতিময় কিছু নির্বাক অথচ অর্থবহ ছবি।