১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের একমাত্র সংগঠন আটাব এর ইফতার সম্পন্ন

গত ১১ মার্চ বুধবার জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে উত্তর এমেরিকার ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের একমাত্র সংগঠন আটাব এর ইফতার সম্পন্ন হয়। স্থানীয় ব্যবসায়ী সহ কমিউনিটির অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট এর প্রাক্তন সিনেটর হিরাম মনসিরাত সহ এমেরাত এয়ার লাইন্স এর কমার্শিয়াল একাউনটেন্ট ম্যানেজার মোহাম্মদ ইলনোমান, কুয়েত এয়ার লাইন্স এর প্রতিনিধি রাডেসে দাবী এবং এয়ার ইন্ডিয়া প্রতিনিধি এনি খান।

উক্ত অনুষ্ঠানের কনভেনর এর দায়িত্বে ছিলেন তপন মাসুদ (জাত ট্রাভেল), মেম্বার সেক্রেটারি-এএসএম মাইনুদ্দিন (পিন্টু)-এ্যাংকর ট্রাভেল। সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ সেলিম হারুন-কর্ণফুলি ট্রাভেল ইনক্। সংগঠনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক-মাসুদ মোরশেদ-স্কাইল্যান্ড ট্রাভেল। ভাইস প্রেসিডেন্ট-মোহাম্মদ কে রহমান-রহমানিয়া ট্রাভেল। মোহাম্মদ এম রহমান-মেঘনা ট্রাভেল, আবুল কালাম আজাদ-নাবিলা এয়ার ট্রাভেল, নজরুল ইসলাম-ডিজিটাল এস্টোরিয়া, এ্যাডভাইজর-মোহাম্মদ বি উদ্দিন-ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল ট্যুর এন্ড ট্রাভেল। এ্যাডভাইজর- জাফর ফেরদৌস, বাংলাদেশ ট্রাভেল। এক্সিকিউটিভ মেম্বার-রোকেয়া বেগম, নাজমা ট্রাভেল। ইফতার এর পর ডিনার এর আয়োজন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে