২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র ইফতার ১ মার্চ, নতুন কমিটির সভাপতি আশরাফুল আলম জঙ্গী, সম্পাদক আরিফ, কোষাধ্যক্ষ রাজ্জাক

টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র ইফতার ১ মার্চ, নতুন কমিটির সভাপতি আশরাফুল আলম জঙ্গী, সম্পাদক আরিফ, কোষাধ্যক্ষ রাজ্জাক Screenshot

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৬-২০২৭ সালের জন্য গঠিত নতুন কমিটির সভাপতি পদে মোহাম্মদ আরাফুল আলম জঙ্গী, সাধারণ সম্পাদক পদে খন্দকার মনিরুজ্জামান আরিফ ও কোষাধ্যক্ষ পদে আব্দুর রাজ্জাক মনোনীত হয়েছেন। গত ৮ ফেব্রুয়ারী রোববার অনুুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় আলোচনার ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় আগামী ১ মার্চ জ্যামাইকার তাজমহল পার্টি হলে পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। খবর ইউএনএ’র।

টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র বিদায়ী সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এ ভূঁইয়া টনি। সভায় সাবেক সভাপতি দেওয়ান আমিনুর রহমান, রফিকুল ইসলাম ও খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র নতুন কর্মকর্তা হলেন: সভাপতি- মোহাম্মদ আরাফুল আলম জঙ্গী, সহ সভাপতি- মোহাম্মদ ইউনূস আলী, মোহাম্মদ কামরুল ইসলাম সনি ও মোহাম্মদ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক- খন্দকার মনিরুজ্জামান আরিফ, সহ সাধারণ সম্পাদক- রকিবুল হাসান তালুকদার রকি, কোষাধ্যক্ষ- আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ ইসমাইল হোসাইন, ক্রীড়া সম্পাদক- মোহাম্মদ লাভলু তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক- কাওসার আহমেদ মন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা- তাসনিম এ সুনিম, সমাজকল্যাণ ও ধর্ম সম্পাদক- কাজী এ জুয়েল এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ শামসুজ্জামান খান, মোহাম্মদ আশরাফ আলী ভূইয়া টনি, মোহাম্মদ রফিকুল ইসলাম, খন্দকার মাহবুব হোসাইন, মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, ইমরুল আলম শাহেদ মোহাম্মদ মজিবুর রহমান, মির্জা নূওে আলম, হাফিজুল ইসলাম হাফিজ, মোহাম্মদ শহীদুর রহমান শহীদ, মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ তাজউদ্দিন, মোহাম্মদ শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন।