১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ষ্টেট সিনেটর জেসিকা রামোস এর ইফতার মাহফিল অনুষ্ঠিত Screenshot

পবিত্র রমজান উপলক্ষ্যে গত ৬ মার্চ শুক্রবার জ্যাকসন হাইটসের আইএস ২৩০ মিলনায়তনে নিউইয়র্ক ষ্টেট সিনেটর জেসিকা রামোসের উদ্যোগে কমিউনিটি ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটিতে অবদান রাখার জন্য অনুষ্ঠানে কয়েকজনকে সাইটেশন প্রদান করা হয়। অনুষ্ঠানে জেসিকা রামোস ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে কৃষিবীদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তুষার ভূইয়া, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ইঞ্জিনিয়ার রহমান সায়েম, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য জহিরুল হক, রুবেল আহমেদ উপস্থিত ছিলেন।

কমিউনিটিতে অবদান রাখার জন্য অনুষ্ঠানে যাদের সাইটেশন দেয়া হয় তারা হলেন- সাংবাদিক ইকবাল মাহমুদ, টিভি নিউজ প্রেজেন্টর তামান্না মৌ, জালালাবাদ এসোসিশেন অব আমেরিকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী এমডি আলমগীর হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আল আমীন জিলা, জামাল উদ্দিন আহমেদ (লিটন), আতিয়া আহমেদ, উইন্ডি ডমিংগাস, এঞ্জেলা ওরলান্দি ও জাহারা নোহা-কে সাইটেশন প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিনেটরের অফিসের ডাইরেক্টর পার্লা লোপেজ লিবারেত, ষ্পেশাল প্রোজেক্ট ম্যনেজার জোয়ান মেনুয়াল বাসকুইজ ও তানিয়া লিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।