১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চিংড়ি মাছের মালাইকারি

গরম ভাত অথবা পোলাওয়ের সাথে অতি সুস্বাদু একটি পদ চিংড়ী মাছের মালাইকারী।

উপকরণ: বাগদা চিংড়ি ৪০০ গ্রাম, পেঁয়াজকুচি ২টি, আদা রসুনবাটা ১ টেবিল চামচ, নারকেলবাটা ৪-৫ টেবিল চামচ, পোস্তবাটা ১ টেবিল চামচ, নারকেলের দুধ ১ কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, শুকনা মরিচের, গুঁড়া ১ চা–চামচ, টমেটো পিউরি ১/২ কাপ, আস্ত জিরা ১ চা–চামচ, শুকনা মরিচ আস্ত ১টা, দারুচিনি ১ টুকরা, বড় এলাচ ১টি, লবঙ্গ ৩টি, হলুদ গুঁড়া ১ চা–চামচ, গরমমসলার গুঁড়া ১/২ চা–চামচ, স্বাদ অনুযায়ী, লবণ ও চিনি পরিমাণমতো তেল ও ঘি

প্রণালি : মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে নিন। এবারে ওই একই কড়াইয়ে আর একটু তেল আর ঘি দিয়ে আস্ত জিরা, গরমমসলা, তেজপাতা ও শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। একে একে পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, দিয়ে ভালো করে ভাজুন। মসলার পানি শুকিয়ে এলে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর টমেটো পিউরি দিয়ে কষিয়ে নিন। এবার নারকেল কোরা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভেজে রাখা মাছ দিন এবং হালকা হাতে মসলা মিশিয়ে নিন। নারকেলের দুধের মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণ কড়াইয়ে ঢেলে দিয়ে আঁচ কমিয়ে রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে গেলে চিনি, ঘি ও গরমমসলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।