নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, ‘শাহ নেওয়াজ গ্রুপ’-এর কর্ণধার শাহ নেওয়াজ এবং তার স্ত্রী প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে পৌছেছেন। গত ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার তারা মদিনা নগরীতে পৌঁছালে তাদের শুভেচ্ছা জানিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান নিউইয়র্কের অন্যতম ট্রাভেল এজেন্সি ‘বাংলা ট্রাভেলস’-এর প্রতিনিধি।

এর অগে গত ৪ ফেব্রুয়ারী বুধবার সকালে মক্কার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন শাহ নেওয়াজ দম্পতি। জন এফ কেনেডী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান, আবু জুবায়ের দারা, বদরুজ্জামান সাগর, বেলাল আহমেদ ও অনিক রাজ। খবর ইউএনএ’র।