১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

১৭ অক্টোবর শুক্রবার নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি পেয়েছে আরেফিন শুভর “নীল চক্র”

১৭ অক্টোবর শুক্রবার নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি পেয়েছে আরেফিন শুভর “নীল চক্র” Screenshot

গত ১৭ অক্টোবর শুক্রবার নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি শহরে মুক্তি পেয়েছে বায়োস্কোপ ফিল্মস এর ৫২তম পরিবেশনা নীল চক্র”। শুরুর দিনেই নিউ ইয়র্ক এর কিউ গার্ডেনস সিনেমায় বিপুল সংখ্যক চলচ্চিত্রপ্রেমীর ভীড় লক্ষ্য করা গেছে । আপাতত: আগামী ২৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুটি করে প্রদশর্নীর ব্যবস্থা রয়েছে।

এ ছবিতে আছেন সকলের প্রিয় এবং প্রশংসায় স্নাত আরিফিন শুভ। নীলচক্র বায়োস্কোপ ফিল্মস এর পরিবেশনায় আরিফিন শুভ-র ৫ম ছবি । ঢাকা আট্যাক , শাপ্লুডু , মিশন এক্সট্রীম ১ এবং ২ – আর এখন – ‘নীল চক্র” ।

“নীল চক্র” ছবিটি আরেকটি কারনে বিশেষ হয়ে আছে বায়োস্কোপ ফিল্মস এর জন্যে । এ ছবিতে আছেন – মন্দীরা চক্রবর্তী । বায়োস্কোপ ফিল্মস বিশ্বাস করে – বাংলা ছবি’র ভবিষ্যৎ তিনি ।

ইউরোপীয় গড়ন এবং Michelle Pfeiffer এর মত ” high cheek-bones” এবং সৌন্দর্যের মাদকতা – সবই তাঁর আছে । দেশীয় এবং বি-দেশীয় যে কোন নারী চরিত্রে অনায়াসে মানিয়ে নিতে পারবেন তিনি । অনেকদিন পর – বাংলা ছবি’র ভিতে দাঁড়ানো এক আন্তর্জাতিক পরিমন্ডলে মানিয়ে নেয়া এক নায়িকার সন্ধান পাওয়া গেছে।

বায়োস্কোপ ফিল্মস আশা করছি – আপনারা তাকে সাদরে সবাগতম জানাবেন ।”নীল চক্রের” তরুন পরিচালক মিঠু খান এ ছবিতে একটা সুন্দর মেসেজ রেখেছেন । তাই কেবল ছবি নয় – “নীল চক্র” একটা শক্ত গল্পের ভিতের ঊপর দাঁড়িয়ে আছে ।

বায়োস্কোপ ফিল্মস এর নওশাবা রশিদ ও রাজ হামিদ বাংলা ছবির পাশে থাকার অনুরোধ জানিয়ে বলেছেন, নিউ ইয়র্ক , লস আঞ্জেলেস , ড্যালাস , সান ফ্রান্সিস্কো , ওরল্যান্ডো , ডেট্রয়েট এ প্রদর্শনীর শুরু করে – পর্যায় ক্রমে চেষ্টা করা হবে সব খানে আসবার। Halloween, Diwali, Oscar Runs, Holiday Releases এর ঘূর্ণিপাকের মধ্যেও বায়োস্কোপ ফিল্মস চেষ্টা করছে উত্তর আমেরিকায় নিয়মিত বাংলা ছবি প্রদর্শনের।