১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত গ্রাফিক্স ওয়ার্ল্ডে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার আয়োজন করা হয়েছে। গ্রাফিক্স ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের সভাপতি সাকিল মিয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।

রমজান মাসজুড়ে প্রতিদিনই এখানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষ একত্রিত হয়ে ইফতারে অংশ নিচ্ছেন। ব্যস্ত প্রবাস জীবনের মাঝেও এই আয়োজন যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে।

প্রতিদিন ইফতারের আগে উপস্থিত অতিথিদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, খোঁজখবর নেওয়া এবং রমজানের তাৎপর্য নিয়ে কথোপকথনের মধ্য দিয়ে এক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়। ইফতার মাহফিলে এলাকাবাসীর সর্বস্তরের নেতৃবৃন্দ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কবি, লেখক, সাংবাদিক, ব্যবসায়ী, গ্রাফিক্স ওয়ার্ল্ডের চাকুরীজীবী বৃন্দ, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে বলে উপস্থিত অনেকেই মত প্রকাশ করেন।

আয়োজক সাকিল মিয়া জানান, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সংযমের মাস। প্রবাসে বসবাসকারী মানুষের মধ্যে পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করতে এবং সবাইকে একত্রিত করার লক্ষ্যেই প্রতিবছর এই ইফতার আয়োজন করা হয়ে থাকে। তিনি বলেন, “আমরা চাই প্রবাসে থেকেও সবাই যেন একসাথে রমজানের আনন্দ ভাগাভাগি করতে পারি। এই ইফতার আয়োজন সেই চেষ্টারই একটি অংশ।”

তিনি আরও জানান, মাসজুড়ে চলমান এই ইফতার মাহফিলে প্রতিদিনই নতুন নতুন অতিথি অংশ নিচ্ছেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলছে। উপস্থিত অতিথিরাও আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও ঐক্যকে আরও জোরদার করে।
রমজানের এই মাসব্যাপী ইফতার আয়োজনকে ঘিরে জ্যাকসন হাইটসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাকিল মিয়ার আয়োজনে সহযোগিতা করেন আনোয়ার হোসাইন, মুহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সায়েম, আব্দুল্লাহ নোমান, আমির হামজা, শ্যামলসহ আরো অনেকে।

ইফতার মাহফিলে উপস্থিত থাকেন মূলধারার নেতা ফাহাদ সোলায়মান, লেখক ও সাংবাদিক আকবর হায়দার কিরণ, শিশু সাহিত্যিক হূমায়ুন কবীর ঢালী, এলিট ক্লাব প্রেসিডেন্ট নুরুল আজিম, লায়ন আহসান হাবিব, শিল্পী কামারুজ্জামান বকুল, সাপ্তাহিক ঠিকানা বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, দেশ পত্রিকার প্রকাশক মনজুর হোসাইন, সম্পাদক মিজানুর রহমান, খবর সম্পাদক ও প্রকাশক মশিউর রহমান মজুমদার, ফটো সাংবাদিক নীহার সিদ্দিকী, ইয়াসিন কে জয়, আমানত হোসাইন আমান, সারোয়ার বাবু, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি রাজু বিপ্লব, সাধারণ সম্পাদক গাজী সোহেল, মোহাম্মদ শফি, সাংবাদিক আবু নসর, ব্যবসায়ী মইনু চৌধুরী, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মুহাম্মদ সাঈদ এবং দেয়াল পত্রিকা ও নিউজনাউ সম্পাদকমন্ডলীর চেয়ারম্যান শিব্বীর আহমেদ।

ইফতার মাহফিলের আয়োজন নিয়ে মূলধারার নেতা ফাহাদ সোলায়মান বলেন, “প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাকিল মিয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।” লেখক ও সাংবাদিক আকবর হায়দার কিরণ বলেন, “প্রবাসে বসবাসরত মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধিতে এই ধরনের ইফতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কমিউনিটির মানুষের মধ্যে একধরনের পারিবারিক বন্ধন তৈরি হয়।”

শিশু সাহিত্যিক হূমায়ুন কবীর ঢালী বলেন, “রমজান আমাদের সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।” এলিট ক্লাবের প্রেসিডেন্ট নুরুল আজিম বলেন, “এ ধরনের মহতী উদ্যোগ কমিউনিটির মানুষকে একত্রিত করে এবং পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করে তোলে। আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

খবর সম্পাদক ও প্রকাশক মশিউর রহমান মজুমদার বলেন, “প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধিতে এই ধরনের ইফতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। গ্রাফিক্স ওয়ার্ল্ডে আয়োজিত এই মাসব্যাপী ইফতার কমিউনিটির মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করছে।” গ্রাফিক্স ওয়ার্ল্ডের ইফতার আইটেমের মধ্যে উল্লেখযোগ্য ছিল খেজুর, ছোলা-বুট, মুরি, পেঁয়াজু, জিলাপি, শরবত, বিভিন্ন ফল, চিকেন নাগেট, হালিম, আম ভর্তা, তেহারি, খিচুড়ি, মাংসসহ নানা পদের খাবার।

ইফতার আয়োজনে আরো উপস্থিত ও সহযোগিতায় ছিলেন জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক জেড আলম নমি, যুগ্ম আহ্বায়ক আফতাব জনি, শামস জনি, কাজী আমিনুল ইসলাম স্বপন, গোলাম এম হায়দার মুকুট, ইক্তারুজ্জামান রতন, আশরাফুজ্জামান আশরাফ, সমন্বয়কারী রফিকুল ইসলাম ডালিম, প্রফেসর মনিরুল ইসলাম খান, মফিজুর রহমান, বিএন বাদশাহ, জীবন শফিক, শাওন বাবলা, ফারুক হোসেন মজুমদার, নাজমুল হোসেন বাবু, এ জেড এম জাহাঙ্গীর, সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মানিক বাবু, সহ সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, প্রধান উপদেষ্টা মীর নিজামুল হক, মার্শাল মুরাদ, মাজহারুল রবিন, প্রফেসর রফিকুল ইসলাম, নামিস আহমেদ, মাকসুদুল হক চৌধুরী, মাজহারুল ইসলাম জনি, মাহবুবুর রহমান মুকুল, যুগ্ম সদস্য সচিব এবি সিদ্দিক পাটোয়ারি, জাহাঙ্গীর আলম জয়, শেখ নোমান পলাশ, আসাদুল ইসলাম আসাদ, শফিউদ্দিন মিয়া, খুলকু রহমান, ব্যবসায়ী রানা আহমেদ, আনিসুল কবির জাসির, মোহাম্মদ খোকন, রিয়েল্টর হাসান প্রমুখ।

গ্রাফিক্স ওয়ার্ল্ড আয়োজিত এই ইফতার সবার জন্য উন্মুক্ত থাকে। রমজানজুড়ে চলমান এই ইফতার আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে উপস্থিত অতিথিরা মনে করেন। শিব্বীর আহমেদ প্রেরিত