


যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে অবৈধ অভিবাসী দমনাভিযান শেষ করতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
গত ১২ ফেব্রুয়ারীবৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘সীমান্ত সম্রাট’ টম হোম্যান জানান, প্রেসিডেন্ট তাঁর এই অভিযান শেষ করার অনুরোধ অনুমোদন করেছেন।
গত দুই মাস ধরে ‘অপারেশন মেট্রো সার্জ’ নামের এই অভিযানে চার হাজারের বেশি অনিবন্ধিত অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। তবে অভিযান চলাকালে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে রেনি গুড এবং অ্যালেক্স প্রেত্তি নামে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার পর সহিংস বিক্ষোভ শুরু হয়।
টম হোম্যান এই অভিযানকে ‘বিরাট সাফল্য’ হিসেবে বর্ণনা করে বলেন, এর ফলে মিনেসোটা আগের চেয়ে বেশি নিরাপদ হয়েছে। রাজ্যটি থেকে আইসিই এজেন্টদের প্রত্যাহার কর্মসূচি তদারকের জন্য হোম্যান আরও কিছু সময় সেখানে থাকবেন। সিএনএন।













