গত ১২ মার্চ বৃহস্পতিবার স্থানীয় সিরাজি পার্টি হলে নিউইয়র্কের কুইন্সে মেডোব্রুক মর্টগেজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আয়োজক নেডোব্রুক মর্টগেজ এর প্রেসিডেন্ট ও সিইও আকিব হোসাইন সবাইকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসে বসবাসরত রিয়েল এস্টেট ব্যবসায়ী, রিয়েলেটর, মর্টগেজ কোম্পানির প্রতিনিধি, সেলস ও বায়িং এজেন্ট ও বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও স¤প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের আয়োজন পরিচালনা করেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা।

অনুষ্ঠানে বিশেষভাবে যোগ দেন আকিব হোসাইনের বাবা-মা, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের উপস্থিতিকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এমন সুন্দর সময় উপহার দেয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান ।

এসময় মেডোব্রুক মর্টগেজ এর প্রেসিডেন্ট ও সিইও আকিব হোসাইন আগত অতিথিদেরকে, মেডোব্রুকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।

















