৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনক্ এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনক্ এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গত ২৮শে ফেব্রুয়ারী শনিবার ১১তম রমজানেঅনুষ্ঠিত হয়ে গেলো গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনক্ এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল । সুন্দর আবহাওয়া ও মনোরম পরিবেশে জ‍্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই সুন্দর আয়োজনটি । শতাধিক অতিথি ও সংগঠনের কর্মকর্তাদের পরিবার ও পরিজন এই অনুষ্ঠান উপভোগ করেন। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সোসাইটির সন্মানিত সভাপতি জনাব আতাউর রহমান সেলিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি জনাব মহিউদ্দিন দেওয়ান,

ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি জনাব দুলাল বেহেদু, বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রেজারার মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, কার্যনির্বাহী সদস্য মনসুর আহম্মেদ, কুইন্স বাংলাদেশ সোসাইটির মহিলা সম্পাদিকা ফারজানা হক প্রমুখ ।


অনুষ্ঠানে ইসলামী সংগীত ও হাম-নাথ পরিবেশন করেন অনুষ্ঠানটির আহবায়ক মোঃ আনারুল হক । দোয়া পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জনাব জামিল আনসারী ।সংগঠনের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর, সুশৃঙ্খল ও সফল অনুষ্ঠান আয়োজন করতে পেরে সংগঠনের সকলে খুবই আনন্দিত ও গর্বিত । প্রেস বিজ্ঞপ্তি অনুসারে