৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লাউ চিংড়ি

অল্প সময়ে, অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করতে পারেন খুবই স্বাদের লাউ চিংড়ি।

উপকরণ: লাউ ৫০০ গ্রাম, চিংড়ি মাছ আড়াইশো গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, টমেটো একটি, কাঁচা মরিচ ৬-৭টি, ধনেপাতা কুচি এক টেবিল চামচ, হলুদ-মরিচ-ধনিয়া-জিরার গুড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি: প্রথমে লাউ ও চিংড়ি মাছ কেটে ধুয়ে নিন। কড়াইয়ে পেঁয়াজ ভাজা হলে লাউ, চিংড়ি মাছ, ধনেপাতা বাদে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিন। চিংড়ি মাছ তুলে লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিট রান্না করুন। লাউ সিদ্ধ হয়ে আসলে চিংড়ি, ধনেপাতা দিয়ে এক মিনিটের মত ঢেকে রাখুন। হয়ে গেলে গরম ভাতের সাথে পরিবেশন করুন।