১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

নিউইয়র্কে মেয়র মামদানীর উপস্থিতিতে ঈদ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা “ভালো”-র খাদ্য বিতরণ কর্মসূচি

নিউইয়র্কে মেয়র মামদানীর উপস্থিতিতে ঈদ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা “ভালো”-র খাদ্য বিতরণ কর্মসূচি Screenshot

নিউইয়র্কে গত শনিবার ১৪ মার্চ স্বেচ্ছাসেবী সংস্থা “ভালো”-র উদ্যোগে জ্যামাইকায় একটি বিনামুল্যের মানবিক খাদ্য সাহায্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। অনুষ্ঠানে তাঁর পাশে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান শাহরিয়ার রহমান, নিউ ইয়র্ক সিটির পাবলিক এডভোকেট জুমানী উইলিয়ামস, সিউ ইয়র্ক ষ্টেট সিনেটর জন লু্, সিটি কাউন্সিলম্যান লিন্ডা লী, নিউ ইয়র্ক সিটি হলের উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশী বংশোদ্ভুত মীর বাশারসহ বাংলাদেশী কমিউনিটির পরিচিত অনেককে দেখা গেছে।

এই কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ করে ঈদের আগে নিম্নআয়ের পরিবার, শ্রমজীবী মানুষ এবং যেসব পরিবার নানাভাবে সহায়তার প্রয়োজন অনুভব করেন, তারা এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হন। স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় পুরো কর্মসূচিটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা “ভালো” দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাহরিয়ার রহমানের নেতৃত্বে মানবিক মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশে এবং নিউ ইয়র্কে কমিউনিটির মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তা প্রদান, কমিউনিটি সাপোর্ট এবং মানবিক উদ্যোগ, নিই ইয়র্ক সিটিতে মূলধারার রাজনীতির সাথে বাংলাদেশীদের সম্পৃক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে “ভালো” ইতোমধ্যে কমিউনিটির মধ্যে একটি ইতিবাচক ভূমিকা রাখার প্রয়াসে লিপ্ত রয়েছে । সকল ছবি পরিচয় এর নিজস্ব