পবিত্র রমজান উপলক্ষ্যে ফেনী জেলা সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ রোববার ৪৭১ ম্যাকডোনাল্ড এভিনিউ ব্রুকলীনে এই মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সহ সভাপতি শহীদ উল্লাহ কাইছারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতা বেলাল মাহমুদ।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ও বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, ফেনী জেলা সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনিতীক জসিম উদ্দীন, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সরোয়ার্দী, ফেনী জেলা সমিতির তিনবারের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সমিতির কোষাধ্যক্ষ জসিম উদ্দীন, বিশিষ্ট সংগঠক নিজাম উদ্দীন, দাগনভুইয়া সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক শামীম মাহমুদ, রাজনীতিক কবির রেজ্জাক ও কোম্পানীগঞ্জ সমিতি ইউএসএ’র ট্রষ্টি মেম্বার আহছান উল্লাহ বাচ্চু।

মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন নিউকার্ক বেলাল মসজিদের খতিব মুফতি ড. আনসারুল করীম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশী আমেরিকান সাংবাদিক এসোসিয়শনের সভাপতি সাইয়েদ আজাদ। মাহফিলে প্রবাসী ফেনীবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেলাল মাহমুদ বলেন, শুধু বাংলাদেশী নয়, বিশ্বব্যাপী মুসলিম সমাজ জন্য কঠিন সময় পার করছে। রমজান মাস সিয়াম সাধনার মাস। পবিত্র এই মাসের আলোকে আগামী দিনের জীবন পরিচালনা আহবান জানান এবং সবাইকে সবার জন্য দোয়া করার অনুরোধ করেন। – খবর ইউএনএ














