Screenshot
ভোটার নিবন্ধনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে ২৬ অক্টোবর রবিবার অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র বিয়ানীবাজার সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন স্থগিত করেছে সুপ্রীম কোর্ট অফ ষ্টেট অফ নিউ ইয়র্ক, কুইন্স কাউন্ট। এ বিষয় গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্র বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ কেয়কজন সদস্যের দায়ের করা মামলার শুনানী অনুষ্ঠিত হয় এবং পরদিন ২৪ অক্টোবর বিজ্ঞ আদালত মামলায় দায়ের করা অভিযোগ বিবেচনায় নিয়ে ২৬ অক্টোবরের নির্বাচন বিভিন্ন অনিয়মের সুরাহা সাপেক্ষ স্থগিত ঘোষনা করার সিদ্ধান্ত জানিয়ে দেন।