


পবিত্র রমজান উপলক্ষ্যে বিগত বছরগুলোর মতো এবছরও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ ইনক এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী সোমবার এস্টোরিয়ার আল আমিন ইসলামিক সেন্টারে (জামে মসজিদে) অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এছাড়াও মাহফিলে সংগঠনের কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদারের বাবা মরহুম ফজলুর রহমান তরফদার, শাহজালাল মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি সদস্য মরহুম তরাজ মিয়া ও আল আমীন মসজিদের মুসল্লী মরহুম সোয়েব আহমেদের জন্য বিশেষ দোয়া করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও এতে দেড় শতাধিক মুসল্লি অংশ নেন।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা নেসার আহমেদ।
মাহফিলে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের সহ কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে আল আমিন জামে মসজিদ পরিচালনা কমিটির আব্দুর রকীব, শাফায়েত খান, মিসবাউর রহমান এনাম, মোহাম্মদ হেলাল ও আব্দুর রহীম, কুলাউড়া এসোসিয়েশনের কোষাধ্যক্ষ লিটন আহমেদ, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটির সদস্য চমন উদ্দিন, রাহাত খান, শহীদ মিজানুর রহমান, মোহাম্মদ শাহীনুজ্জামান, গোলাম কিবরিয়া চৌধুরী, মশফিক চৌধুরী, মুশফিকুর রহমান, আবু বকর সিদ্দিক, আল আমীন, মোখলেসুর রহমান, হাজী মোহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোহাম্মদ আফাজ উদ্দিন, মঞ্জুরী আহমেদ মুন, জায়েদ আহমেদ, রাশিদা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী, হাজী আব্দুর রহমান, সহ সভাপতি কয়েস আহমদ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য আবু সোলেমান, রুবেল আহমেদ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলটি সফল করায় বিশেস সহযোগিতার জন্য এপোলো ইন্স্যুরেন্স-এর প্রেসিডেন্ট শমশের আলীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। এছাড়াও প্রচন্ড তুষারপাত উপক্ষো করে বৈরী আবহাওয়ার মধ্যে বিপুল সংখ্যক মানুষ ইফতার মাহফিলে উপস্থি হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন। খবর ইউএনএ’র।













